২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের অন্যতম শীর্ষ ধনী অভিনেতা অক্ষয় কুমার। তার সম্পদ এবং বিলাসবহুল জীবনযাপন প্রায় সবারই জানা। অথচ কোটিপতি হয়েও যেন পুরোপুরি সুখী নন এই সুপারস্টার! সম্প্রতি এক সাক্ষাৎকারে আক্ষেপ করলেন অক্ষয়; জানান, তারকাখ্যাতির কারণে মধ্যবিত্ত জীবনের একটি সাধারণ অভ্যাস এখন চাইলেও করতে পারেন না। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে বলিউড সুপারস্টার হওয়া অক্ষয় কুমার একসময় সামান্য খরচ জোগাতেও হিমশিম খেতেন। এখন তিনি শতকোটি রুপির মালিক এবং তার জীবনযাপনও বিলাসবহুল। অক্ষয় কুমার জানান, বাইরে ঘোরা বা স্ট্রিট ফুড খেতে খুব একটা মিস না করলেও সমুদ্রে যাওয়াটা এখনও তিনি খুব মিস করেন।
অভিনেতার কথায়, ‘আমি প্রতিদিন সৈকতে যেতাম। আমি সেখানে গিয়ে শরীরচর্চা করতাম। কিন্তু এখন আমি সমুদ্রের তীরে গিয়ে এগুলো করতে পারি না। হ্যাঁ, এটি এমন কিছু যা আমি খুব মিস করি।’ উল্লেখ্য, অক্ষয় কুমারের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘জলি এলএলবি থ্রি’। সিনেমাটি প্রায় ৯৫ কোটি রুপির বাজেটে নির্মিত হয়েছিল এবং বিশ্বব্যাপী এটি প্রায় ১৫০ কোটি রুপি আয় করে। বর্তমানে অক্ষয় কুমার ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘হেরা ফেরি থ্রি’, ‘হাইওয়ান’ এবং ‘ভূত বাংলো’-সহ একাধিক ছবির কাজে ব্যস্ত রয়েছেন।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।