২৪ ঘণ্টা অনলাইন : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তার নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। শুরু থেকেই এই সিনেমার অংশ হওয়া নিয়ে নিজের মিশ্র অভিজ্ঞতার কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে সাবিলা নূর বলেন, ‘আমার মধ্যে আসলে কিছুটা নার্ভাসনেস ছিল, যখন তানিম ভাইয়া প্রথমে আমাকে এ চরিত্রটির কথা বলেন। তবে এর পরপরই যখন শুনলাম যে, আমাদের কিংবদন্তি অভিনয়শিল্পী মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীকে একসাথে একটি সিনেমাতে পাবো।’
তিনি আরও জানান, সিনেমার স্ক্রিপ্ট তাকে আরও বেশি আগ্রহী করে তোলে। সাবিলার কথায়, ‘সেই সাথে স্বাধীন ভাইয়া এবং সামিউলের স্ক্রিপ্টের কথা বলতে হয়। তারা এত দুর্দান্তভাবে সংলাপ লিখেছেন, সবকিছু দেখার পরে মনে হলো এটা খুবই এক্সসাইটিং একটা জার্নি হবে।’ ‘আমি প্রত্যাশা করছি, বনলতা এক্সপ্রেসের জার্নিটা অনেক দুর্দান্ত কিছু একটা হবে।’ গুণী সব সহ-অভিনেতা এবং শক্তিশালী চিত্রনাট্যের কারণে অভিনেত্রী মনে করছেন, 'বনলতা এক্সপ্রেস' দর্শকদের কাছে একটি ভিন্ন অভিজ্ঞতা নিয়ে হাজির হবে।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।