রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

এক সপ্তাহের ব্যবধানে ছক্কার আরও দুই রেকর্ড অভিষেকের

প্রকাশিত - ১৫ ডিসেম্বর, ২০২৫   ০৪:৫৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ছক্কা মারাকে ছেলেখেলা বানিয়ে ফেলেছেন অভিষেক শর্মা। ভারতের এই ওপেনার এক সপ্তাহ আগে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে এক পঞ্জিকা বর্ষে ১০০ টি-টোয়েন্টি ছয় মারার রেকর্ড গড়েন, যা কোনো ভারতীয় ব্যাটারের একমাত্র কীর্তি। সপ্তাহখানেকের ব্যবধানে ছয়ের আরও দুটি রেকর্ড গড়লেন তিনি। ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৮ রানের লক্ষ্যে নেমে ১৮ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন অভিষেক। তিনটি করে চার ও ছয় মারেন তিনি। টি-টোয়েন্টিতে ২৯৭ ছয় নিয়ে এই ম্যাচ খেলতে নেমেছিলেন ভারতীয় ওপেনার। তারপর তিন ছক্কায় ঢুকে গেলেন ৩০০-এর মাইলফলকে। ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম এই কীর্তি গড়ার রেকর্ড এখন ২৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটারের। ১৬৩ ইনিংসে এসেছে এই ৩০০ ছক্কা। টি-টোয়েন্টিতে ২০৫ ইনিংসে ৩০০ ছক্কা মেরে আগের রেকর্ড ছিল লোকেশ রাহুলের। 

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা রোহিত শর্মার। ৪৬৩ ইনিংসে ৫৪৭ ছক্কা মেরেছেন তিনি। ৪১৪ ইনিংসে ৪৩৫ ছক্কায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। সূর্যকুমার যাদব চারশ ছক্কা থেকে পাঁচটি দূরে, ৩৪৫ ইনিংস খেলেছেন তিনি। ৩০০-র বেশি ছক্কা মারা অন্য ভারতীয়রা হলেন সাঞ্জু স্যামসন (৩৬৮), মহেন্দ্র সিং ধোনি (৩৫০), লোকেশ রাহুল (৩৩২), সুরেশ রায়না (৩২৫) ও হার্দিক পান্ডিয়া (৩০৮)। সবশেষ সংযোজন হলেন অভিষেক। ধর্মশালায় আরেকটি নজির তৈরি করেছেন অভিষেক। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে তিনটি ম্যাচে প্রথম বলে ছক্কা মেরেছেন তিনি। ধর্মশালায় লুঙ্গি এনগিডির প্রথম বলে ছয় হাঁকান অভিষেক। এর আগে এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে রান তাড়া করতে নেমে প্রথম বলে ছক্কা মেরেছিলেন তিনি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রথমবার প্রথম বলে ছক্কা মারার কীর্তি রোহিতের। এছাড়া যশস্বী জয়সওয়াল ও স্যামসনও প্রথম বলে ছক্কা মেরেছিলেন। তবে অভিষেকের মতো সর্বাধিক তিনবার এই কীর্তি আর কোনো ভারতীয় ব্যাটারের নেই।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।