রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পেছাতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর

প্রকাশিত - ১৫ ডিসেম্বর, ২০২৫   ০৪:৫৩ পিএম
webnews24

২৪ অনলাইন : আগামী বছরের মার্চ-এপ্রিলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফর করার কথা পাকিস্তানের। ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি ম্যাচ এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা তাদের। কিন্তু বিভিন্ন সূত্রের খবর, এই সফর ভিন্ন কোনো উইন্ডোতে হবে। পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার জানিয়েছে, পিএসএলের ১১তম আসরের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার কারণে এই সফর পেছানো হতে পারে। গতকাল (রোববার) পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভী পিএসএলের সূচি ঘোষণা করেন। ২৬ মার্চ এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হয়ে ৩ মে শেষ হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্রও নিশ্চিত করেছেন, পাকিস্তানের বিপক্ষে তাদের হোম সিরিজ অন্য কোনো সময় হতে পারে। তবে কোনো পরিস্থিতিতে ম্যাচের সংখ্যা কমবে না। বিসিবির ওই সূত্র বলেন, ‘সিরিজের সূচি নতুন করে করা হবে। দুই দেশের ক্রিকেট বোর্ড বর্তমানে আলোচনা করছে। কোনোভাবে ম্যাচের সংখ্যা কমবে না। সিরিজের জন্য উপযোগী উইন্ডো আলোচনার মাধ্যমে ঠিক করে শিগগিরই জানিয়ে দেওয়া হবে।’তিনি আরও বলেন, ‘ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ম্যাচ নতুন করে সামঞ্জস্য করা যেতে পারে। পিসিবির সঙ্গে পরামর্শ করে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।’ ২০১৬ সালে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে পিএসএল শুরু হয়েছিল। ২০১৮ সালে দলের সংখ্যা বেড়ে দাঁড়ায় ছয়টি। আর এবার নতুন করে আরও দুটি দল যুক্ত হচ্ছে। গত জুলাইয়ে বাংলাদেশে খেলে গেছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজ ২-১ এ জিতেছিল লাল-সবুজ জার্সিধারীরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।