রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ ইসি খুব ভালোভাবে করেছে : অর্থ উপদেষ্টা

প্রকাশিত - ১৫ ডিসেম্বর, ২০২৫   ০৩:২২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতিমূলক কাজ নির্বাচন কমিশন (ইসি) খুব ভালোভাবে করেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একইসঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো আছে, তা আরো কঠোর হবে বলে জানান তিনি। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এখন বাংলাদেশের যে পরিস্থিতি এটা নির্বাচনের জন্য সুস্থ পরিবেশ আছে কি? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, মনে হয় প্রস্তুতিমূলক কাজ নির্বাচন কমিশন খুব ভালোভাবে করেছে। আপনারা দেখবেন ওরা সময়মতো ভোটার লিস্টটা সংশোধন করেছে। এখন তারা শিডিউল ঘোষণা করেছে। এখন দরকার সেটা ইমপ্লিমেন্ট করার।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো বলছে আমরা নির্বাচন করবো, কেউ তো বলেনি, শিডিউলের ব্যাপারে সবাই এক বাক্যে বলেছে যে, শিডিউল ঠিক আছে। এটাই তো একটা প্রমাণ যে ওরা বলে না যে, এত তারিখে কেন করলেন। নির্বাচন কমিশনের জন্য বাজেটে একটা বরাদ্দ ছিল এবার নির্বাচনের সঙ্গে গণভোট হচ্ছে সে খরচটা বাড়বে এবং আপনি বলেছিলেন তফসিলের পরে একটা চাহিদাপত্র দেবে তারা, সেটা কি তারা দিয়েছে, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত আমার কাছে কোনো চাহিদাপত্র আসেনি। তিনি বলেন, এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার। আমরা নির্বাচন কমিশনকে বেঁধে ধরে বলব না এত পাঠান। কারণ ওদের যা যা লাগবে ওদের পুরা লজিস্টিক, তারপর অন্য বিষয় আছে ওদের সাপোর্টিং, অনেক লোকজন কাজ করবে নির্বাচনের দিন। এছাড়া গণভোটের দিন বহু লোক থাকবে তাদের জন্য খরচ ওটা ওরা দেবে। ওটার ব্যাপারে আমাদের কোনো রিজারভেশন নেই। যখন দেবে তখন আমরা যাচাই করবো। গণভোটের জন্য বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে যে, ২০ শতাংশ খরচ বাড়তে পারে, এরকম কি কোনো ফিগার অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে, জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো প্রপোজাল আসেনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে বলে আপনি মনে করেন, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ল অ্যান্ড অর্ডারটা তো আপনার মোটামুটি আছে। তা আরো স্ট্রিক্ট হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।