রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইওএম-এর চিফ অব মিশনের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশিত - ১৫ ডিসেম্বর, ২০২৫   ০৩:১৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) লিবিয়ার চিফ অব মিশন নিকোলেটা জিওর্দানোর সঙ্গে বৈঠক ক‌রে‌ছেন রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার। লিবিয়ার বেনগাজীসহ পূর্বাঞ্চল থেকে স্বেচ্ছায় দেশে গমনের জন্য নিবন্ধিত বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে বাংলাদেশ দূতাবাস নিরবচ্ছিন্ন ও সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে সোমবার (১৪ ডিসেম্বর) রাষ্ট্রদূত আইওএম-এর চিফ অব মিশনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাষ্ট্রদূত লিবিয়ার সোনাগাজীসহ পূর্বাঞ্চল থেকে আইওএম-এর মাধ্যমে স্বেচ্ছায় দেশে গমনের জন্য নিবন্ধিত বাংলাদেশি অভিবাসীদের দ্রুত প্রত্যাবাসনের বিষয়টি অগ্রাধিকারভিত্তিতে বিবেচনার জন্য অনুরোধ জানান।

তিনি বলেন, ত্রিপলী ও মিসরাতা থেকে নিবন্ধিত বাংলাদেশি নাগরিকদের লিবিয়া সরকার ও আইওএম-এর সহযোগিতায় এরইমধ্যে উল্লেখযোগ্য সংখ্যককে সফলভাবে প্রত্যাবাসন করা হয়েছে। তবে, বেনগাজীসহ পূর্বাঞ্চল থেকে দেশে ফেরার অপেক্ষায় থাকা অনেক বাংলাদেশি অভিবাসী দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এবং নিয়মিতভাবে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা কামনা করছেন। এ পরিপ্রেক্ষিতে তিনি তাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রদূত, লিবিয়া থেকে বিপদগ্রস্ত এবং বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে আইওএম-এর অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, প্রত্যাবাসন কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুতকরণ, বহির্গমন ছাড়পত্র সংগ্রহসহ সার্বিক লজিস্টিক সহায়তা প্রদানে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে।

রাষ্ট্রদূত ভবিষ্যতেও বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসনে আইওএম-এর সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। আইওএম-এর চিফ অব মিশন বাংলাদেশ দূতাবাসের সঙ্গে বিদ্যমান ঘনিষ্ঠ ও কার্যকর সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের কল্যাণ ও সুরক্ষায় বাংলাদেশ দূতাবাস গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। তিনি লিবিয়ার পূর্বাঞ্চল থেকে নিবন্ধিত বাংলাদেশি অভিবাসীদের দ্রুত প্রত্যাবাসনের বিষয়ে আইওএম-এর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।  বৈঠকে উভয় পক্ষ লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন, সুরক্ষা ও সামগ্রিক কল্যাণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ উপলক্ষ্যে আইওএম-এর চিফ অব মিশন তার সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের সার্বিক মঙ্গল কামনা করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।