২৪ঘণ্টা অনলাইন : অস্ট্রেলিয়ার বিখ্যাত বন্ডি সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, আরও অন্তত ১২ জন সাধারণ নাগরিক এবং ২ জন পুলিশ কর্মকর্তাসহ মোট ১৪ জন আহত হয়েছেন।রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় সময় এই হামলা সংঘটিত হয়, যার ফলে সিডনি শহরজুড়ে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় ইহুদিদের ধর্মীয় উৎসব ‘হানুক্কাহ’ উপলক্ষে সৈকতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে শত শত মানুষ উপস্থিত ছিলেন।প্রত্যক্ষদর্শীদের মতে, সন্ধ্যা সাড়ে ছয়টার পর হঠাৎ বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াতে থাকেন। প্রায় ৫০টির মতো গুলির শব্দ শোনা যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, হামলার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। এছাড়া পুলিশের গুলিতে এক বন্দুকধারী আহত হয়েছেন বলেও জানা যায়।বর্তমানে বন্ডি সৈকত এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলতে এবং পুলিশের নির্দেশনা অনুসরণ করতে জরুরি অনুরোধ জানানো হয়েছে।এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বন্ডিতে দেখা দৃশ্যগুলো ‘স্তম্ভিতকর ও গভীরভাবে উদ্বেগজনক’।
সূত্র: আল জাজিরা
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।