রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিপদে আমার দরজা খোলা থাকে, তারাই আমাকে বিপদে ফেলে চলে যায়’

প্রকাশিত - ১৪ ডিসেম্বর, ২০২৫   ১১:০৫ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : স্পষ্টভাষী ও স্বাধীনচেতা মানসিকতার জন্য ঢালিউডে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন চিত্রনায়িকা পরীমণি। পর্দার আলো–আঁধারের বাইরে বাস্তব জীবনেও নানা আলোচনা ও সমালোচনার মধ্য দিয়ে নিজেকে নতুনভাবে দাঁড় করিয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে দর্শকের কাছে পরীমণি এখন শুধু একজন অভিনেত্রী নন—তিনি একজন সংগ্রামী নারী, সফল উদ্যোক্তা এবং মমতাময়ী মা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ‘কৃতঘ্নতা’ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন পরীমণি। তার ইঙ্গিত, যাদের বিপদে তিনি পাশে দাঁড়িয়েছেন, তারাই শেষ পর্যন্ত তাকে বিপদের মুখে ফেলে দূরে সরে গেছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে পরীমণি কারো নাম উল্লেখ না করলেও অনুভূতির কথা স্পষ্ট করে তুলে ধরেন। এ অভিনেত্রী তার পোস্টে লেখেন, “মানুষের সমস্ত বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে। ঠিক তারাই আমাকে বিপদে ফেলে দিয়ে চলে যায়।” 

তবে এ ধরনের অভিজ্ঞতা তাকে ভেঙে দেয়নি। বরং নিজের মানবিকতা ও বিবেক নিয়ে তিনি এখনো দৃঢ়—সে কথাও তুলে ধরেন ওই লেখায়। পরীমণির ভাষায়, “আমি আর বদলাতে পারি নাই। না আমার মনুষ্যত্ব, না আমার বিবেক। তার জন্যই আল্লাহ আমাকে তোমাদের মতো মানুষকে সাহায্য করার মতো সমর্থ দিয়েছেন। আলহামদুলিল্লাহ।” 

এদিকে, ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করলেও কাজের জায়গায় থেমে নেই পরীমণি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’। পাশাপাশি ‘গোলাপ’ নামে আরেকটি সিনেমা খুব শিগগির শুটিং ফ্লোরে যাওয়ার কথা রয়েছে, যেখানে তার বিপরীতে অভিনয় করবেন নিরব হোসেন। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।