রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে মানবপাচার চক্রের ২ সদস্যসহ তিনজন আটক

প্রকাশিত - ১৪ ডিসেম্বর, ২০২৫   ০৫:৫৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় শেরপুর নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে মানব পাচার চক্রের ২ জনকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে এক মোটরসাইকেল মালিককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাব। ‎রোববার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন নজরুল ইসলাম জানান এমন তথ্য জানান।পুলিশের দাবি, শেরপুর থেকে আটক করা দুইজন বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অবৈধ পথে লোক পারাপার চক্রের সদস্য। তারা হাদির ওপর হামলাকারী ব্যক্তিকে বর্ডার দিয়ে পার করতে পারে এমন সন্দেহে আমরা তাদের আটক করে নিয়ে এসেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আরও বিস্তারিত তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ‎সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন নজরুল ইসলাম আরও জানান, হাদির ওপর সন্দেহভাজন হামলাকারী ব্যক্তিরা যেন সীমান্ত পার না হতে পারে, সেজন্য তাদের পাসপোর্ট নম্বর সংগ্রহ করে সেটি ইমিগ্রেশনকে দিয়ে ব্লক করে রেখেছি। যাতে করে সে বর্ডার দিয়ে কোনোভাবেই পালাতে না পারে। ‎তিনি আরও বলেন, দেশের বর্ডারে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। বিজিবিকে ম্যাসেজ দিয়েছি কোনোভাবেই যেন সন্ত্রাসীরা দেশ ছেড়ে পালাতে না পারে। যারা এ ঘটনায় জড়িত সবাইকে আমরা শনাক্ত করে গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এখন পর্যন্ত এই ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত এই ঘটনায় মামলা হয়নি, তাদের পরিবারের লোকজন এখনো থানায় আসেনি। আমরা একটি করেছি, মামলার কপিটা আমরা হাসপাতালে নিয়ে যাব, তারা যদি এটা সাইন করে ভালো, তা না হলে আমরা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করব। তারা কি দেশে আছে নাকি বিদেশে পালিয়ে গেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাছে তারা দেশের বাইরে চলে যাওয়ার কোনো তথ্য নেই। ওসমান হাদিকে ফয়সাল মোটরসাইকেলের পিছনে বসে গুলি চালায় এবং আলমগীর মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। সর্বশেষ পুলিশের কাছে যে তথ্য রয়েছে সে থাইল্যান্ড থেকে বাংলাদেশে আছে গত জুলাই মাসে। মোটরসাইকেলটি কারা উদ্ধার করেছে জানতে চাইলে তিনি বলেন, এটি উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গুলির কোনো ব্যালেন্সটিক পরীক্ষা হয়েছে কি না এটি জানতে চাইলে তিনি বলেন, যেহেতু এখনো মামলা হয়নি তাই আদালতের নির্দেশ ছাড়া এটির ব্যালেন্সটিক পরীক্ষা করার কার্যক্রম শুরু হয়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।