রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিকি মাউসকে জীবন্ত করতে ডিজনির বিলিয়ন ডলারের চুক্তি

প্রকাশিত - ১৪ ডিসেম্বর, ২০২৫   ০৫:৫৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : শৈশবের রঙিন স্মৃতি মিকি মাউস, সিন্ডারেলা কিংবা স্টার ওয়ার্সের লুক স্কাইওয়াকার- এই আইকনিক চরিত্রগুলো এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর মাধ্যমে নতুনভাবে ‘জীবন্ত’ হতে যাচ্ছে। এ লক্ষ্যেই এআই প্রতিষ্ঠান ওপেনএআই-এর সঙ্গে এক বিলিয়ন ডলারের বড় বিনিয়োগ ও লাইসেন্সিং চুক্তি করেছে বিনোদন জায়ান্ট ওয়াল্ট ডিজনি। ওপেনএআই জানিয়েছে, এই চুক্তির আওতায় তাদের ভিডিও জেনারেশন টুল ‘সোরা’ ব্যবহার করে ডিজনি, মার্ভেল, পিক্সার ও স্টার ওয়ার্সের ২০০টিরও বেশি জনপ্রিয় চরিত্র নিয়ে ভিডিও তৈরি ও শেয়ার করা যাবে। এটি ওপেনএআইয়ের প্রথম বড় পরিসরের লাইসেন্সিং চুক্তি, যেখানে টেক্সট প্রম্পট দিয়ে সহজেই ডিজনির চরিত্রগুলোকে প্রাণবন্ত ও বাস্তবসম্মত ভিডিওতে রূপ দেওয়া যাবে।

চুক্তিটি প্রাথমিকভাবে তিন বছরের জন্য করা হয়েছে। এর অংশ হিসেবে ডিজনি তাদের কর্মীদের জন্য চ্যাটজিপিটি ব্যবহার চালু করবে এবং নিজস্ব এআই সক্ষমতা আরও বাড়াবে। শুধু তাই নয়, ব্যবহারকারীদের তৈরি কিছু ‘সোরা’ ভিডিও ডিজনির স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ডিজনি প্লাস’-এ প্রকাশের সুযোগও থাকবে। ডিজনির প্রধান নির্বাহী বব ইগার বলেন, ‘এই অংশীদারিত্ব জেনারেটিভ এআইয়ের মাধ্যমে ডিজনির গল্প বলার পরিসর বাড়াবে, একই সঙ্গে নির্মাতা ও তাদের কাজের সুরক্ষা নিশ্চিত করবে।’ বাজার বিশ্লেষকদের মতে, ওপেনএআই-এর সঙ্গে এই জোট ডিজনি ও এআই প্রতিষ্ঠানটি- উভয়ের জন্যই লাভজনক। এই চুক্তির ফলে ডিজনি তাদের জনপ্রিয় চরিত্রগুলোকে এআই-এর জগতে নিয়ে যেতে পারবে। অন্যদিকে, এই চুক্তির ফলে ওপেনএআই একটি বিশাল সংখ্যক জনপ্রিয় চরিত্রকে তাদের প্ল্যাটফর্মে যুক্ত করে তাদের গ্রহণযোগ্যতা আরও বাড়াতে পারবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।