২৪ ঘণ্টা অনলাইন : ভারতের হরিয়ানায় ঘন কুয়াশায় আলাদা কয়েকটি স্থানে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে অসংখ্য যানবাহন। এরমধ্যে বাস, গাড়ি থেকে ট্রাক, মোটরসাইকেলসহ সব আছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে হরিয়ানায় কুয়াশায় ঢেকে যায় সবকিছু। এমন অবস্থায় প্রথমে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এরপর পেছন থেকে একের পর এক বাহন এসে সামনে থাকা বাহনকে ধাক্কা মারতে থাকে। এতে করে সেখানে দুর্ঘটনার কবলে পড়া যানবাহনের স্তূপ তৈরি হয়। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হিসার নামে একটি জায়গার জাতীয় সড়ক ৫২তে সকাল ৮টার দিকে একটি গাড়ির সঙ্গে দুটি বাসের সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা অন্য বাহন একটির গায়ে আরেকটি ধাক্কা দিতে থাকে।
তবে সৌভাগ্যবশত এ দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি। শুধুমাত্র এক মোটরসাইকেল চালক কিছুটা ব্যথা পেয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেকটি বড় দুর্ঘটনা ঘটে জাতীয় মহাসড়ক ৩৫২তে। সেখানে তিন থেকে চারটি বাস একটি অপরটিকে ধাক্কা মারে। সেখানে কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অপরদিকে রোহতাক নামে আরেকটি জায়গায় ৩০ থেকে ৪০টি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এ দুর্ঘটনা ঘটে ১৫২ ডি মহাসড়ক মোড়ে। প্রথমে সেখানে একটি ট্রাক ও গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা আরও গাড়ি একটি অপরটিকে ধাক্কা মারে। সেখানেও কয়েকজন আহত হয়েছেন। তাদের প্রশাসনিক উদ্ধারকারী ও পুলিশ সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। হরিয়ানায় গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও তীব্র শীত পড়েছে। সেখানে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে।
সূত্র: এনডিটিভি
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।