রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নেব

প্রকাশিত - ১৪ ডিসেম্বর, ২০২৫   ০৩:০৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দুর্নীতি বা অনিয়মের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকে তাহলে সেটি নেওয়া হবে বলে জানিয়েছেন এই মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার (১৪ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা চলাকালে সাংবাদিকদের উপদেষ্টা এ কথা বলেন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

আসিফ নজরুল বলেন, আমার খুবই উৎসাহ এবং আগ্রহের সঙ্গে আজকে প্রথম দিনের দায়িত্ব নেওয়ার কথা ছিল। কিন্তু ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনা এবং এরপরে এমন একটা পরিবেশ দেশে বিরাজ করছে, তাতে আনন্দচিত্তে দায়িত্ব গ্রহণ করছি এটা বলতে পারব না। তবে আমি আমার দায়িত্বের ব্যাপারে সচেতন আছি। আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যে আগে ছিলেন আসিফ মাহমুদ, তিনি অত্যন্ত সফল একজন উপদেষ্টা ছিলেন। বিশেষ করে ক্রীড়ার ক্ষেত্রে তিনি অনেক কাজ করেছেন। ক্রীড়াক্ষেত্রে আমাদের এমন অনেক বিরল সাফল্য নিয়ে এসেছেন যেটা আগে কেউ পারেনি। তারুণ্যের উৎসব মেলা খুবই ভালো একটা প্রোগ্রাম করেছেন। আসিফের কাজের যে ধারাবাহিকতা সেটা তো আমি বজায় রাখবই, আর নতুন কি করা যায় সেটা দেখব। তিনি বলেন, দুই মাস খুব অল্প সময়। তবুও আমি ঠিক করেছি দুইটা আমার লক্ষ্য থাকবে। একটা হচ্ছে যদি কোনো রকম দুর্নীতি বা অনিয়মের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকে তাহলে সেটা নেব। আর হচ্ছে ঢাকার বাইরে বিশেষ করে সবসময় ঢাকার বাইরে গেলে শুনতাম ওখানে খেলাধুলার খুব করুন অবস্থা। ঢাকার বাইরে যে স্টেডিয়ামগুলো আছে, আমাদের মন্ত্রণালয়ের বিভিন্ন অফিস আছে সেগুলো কীভাবে সক্রিয় করা যায় চেষ্টা করব।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।