রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করলেন মোনালিসা

প্রকাশিত - ১৩ ডিসেম্বর, ২০২৫   ১১:১০ পিএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : মডেল ও অভিনেত্রী মোনালিসার জীবনে এলো নতুন সুখবর। অভিনয়জগৎ ছেড়ে বহু আগেই প্রবাসজীবন বেছে নেয়া এই তারকা যুক্তরাষ্ট্রে পেশাদার রূপসজ্জাশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পর এবার পেলেন ক্যারিয়ারের বড় স্বীকৃতি। নতুন একটি প্রসাধনী বিক্রয় প্রতিষ্ঠানে ব্যবস্থাপক পদে যোগ দিয়েছেন তিনি।

জানা গেছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি প্রসাধনসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানে টানা ১২ বছর জ্যেষ্ঠ রূপসজ্জাশিল্পী হিসেবে কাজ করার পর সম্প্রতি প্রতিষ্ঠান পরিবর্তন করেন মোনালিসা। গত শুক্রবার থেকেই শুরু হয়েছে তার পেশাগত জীবনের নতুন অধ্যায়।

নিজের এই সাফল্যের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে মোনালিসা লিখেছেন, “এই নতুন অধ্যায়ের জন্য আমি নিজেকে ভীষণভাবে ধন্য মনে করছি। কঠোর পরিশ্রমই আমাকে আজকের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। নতুন দায়িত্ব পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতায় ভরে উঠেছি। সামনে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ ও নতুন সম্ভাবনা।”

এই অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও বলেন, “অনেক কষ্ট আর পরিশ্রমের পর আজ আমি এই জায়গায় এসেছি। অভিনয় ও মডেলিং আমার ভালোবাসা, কিন্তু মেকআপ আমার প্যাশন। যুক্তরাষ্ট্রে এসে বুঝেছি— এই সেক্টরে আমার আরও অনেক কিছু করার আছে।”

এক সময় নাটক, বিজ্ঞাপনচিত্র ও মডেলিংয়ে নিয়মিত দেখা যেত মোনালিসাকে। নৃত্যেও ছিল তার পারদর্শিতা। তবে ক্যারিয়ারে মধ্যগগনে থাকতেই হঠাৎ শোবিজ থেকে সরে গিয়ে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। গত বছর দেশে এলেও অল্প সময়ের মধ্যেই আবার ফিরে যান প্রবাসে।

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে মোনালিসা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’। সংগীতশিল্পী হৃদয় খান পরিচালিত ও অভিনীত এই চলচ্চিত্রের টিজার ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে। উল্লেখ্য, ২০১২ সালের জুনে যুক্তরাষ্ট্রপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করে দেশ ছাড়েন মোনালিসা। পরবর্তীতে তাদের বিচ্ছেদ ঘটে। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।