রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ নো মেকআপ লুকে জয়া আহসান!

প্রকাশিত - ১৩ ডিসেম্বর, ২০২৫   ০৫:৫৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : অভিনেত্রী জয়া আহসান মানেই যেন দর্শকদের জন্য এক বিশেষ আকর্ষণ। সিনেমার পর্দায় যেমন তিনি নিজের অভিনয় দক্ষতা দিয়ে মুগ্ধ করেন, ঠিক তেমনই সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি বেশ নজরকাড়া। সদ্যই হাতে আপেল ও নতুনআউটলুক নিয়ে বেশ আলোচনায় আসেন দুই বাংলার নন্দিত এই অভিনেত্রী। তার পোশাক নিয়ে সম্প্রতি সমালোচনাও হয়, বিশেষ করে ডিজাইন নিয়ে। এমন আবহের মাঝেই নিজেকে নো-মেকআপ লুকে ধরা দিয়ে ফের আলোচনায় এলেন জয়া।  সাধারণত স্টাইল আইকন হিসেবে পরিচিত এই অভিনেত্রীর রূপ-সৌন্দর্য নিয়ে প্রশংসা কম নয়। এমন সময়ে হঠাৎই নো মেকআপ লুকে ধরা দিয়ে রীতিমতো ভক্তদের চমকে দিলেন অভিনেত্রী। 

এই মুহূর্তে অভিনেত্রী নিজ বাড়িতে নিজের মতো করে ঘরোয়া জীবন কাটাচ্ছেন। তার এই ঘরোয়া লাইফস্টাইল, দৈনন্দিন খাওয়া-দাওয়া এবং পোষ্যদের সঙ্গে কাটানো মুহূর্ত তুলে ধরলেন ভক্তদের মাঝে। শুক্রবার জয়া আহসান তার ফেসবুক থেকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন। পোস্টটির ক্যাপশনে অভিনেত্রী শুধু উল্লেখ করেন- ‘শীতদুপুর।’ ছবিতে দেখা যায়, তিনি রীতিমতো ঘরোয়া, নো মেকআপ লুকে রয়েছেন। কয়েকটি সেলফিতে তাকে দিনের আলোয় রোদমাখা ত্বকে দেখা যাচ্ছে; কোনো কৃত্রিম সাজ ছাড়াই তার স্বাভাবিক সৌন্দর্য স্পষ্ট হয়ে উঠেছে। ছবিগুলোতে অভিনেত্রীর লাইফস্টাইলের কিছু অংশ উঠে এসেছে। বোঝা যায়, বর্তমানে তিনি খাওয়া-দাওয়া, পারিবারিক সময় এবং পোষ্যদের নিয়ে বেশ ভালোই সময় কাটাচ্ছেন। অভিনেত্রীর এই পোস্টটি তার ভক্তদের মাঝে সাড়া ফেলেছে; অনেকেই তার এই স্বাভাবিক, রোদমাখা লুকের প্রশংসা করেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।