রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি ভক্ত ছেলের আবদার মেটালেন শাহরুখ

প্রকাশিত - ১৩ ডিসেম্বর, ২০২৫   ০৫:৫১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ পেলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খান। বাবার সঙ্গে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে হাজির হয়ে আব্রাম তার প্রিয় তারকাকে কাছ থেকে দেখার সুযোগ পান। শাহরুখ খান নিজেই ছেলের এই বিশেষ মুহূর্তটি ক্যামেরাবন্দি করে দেন।  শুক্রবার রাতেই কলকাতায় পা রাখেন মেসি। এ সময়ই শাহরুখ খানের সঙ্গেই আসে তার ছোট ছেলে আব্রাম খান। পরদিন শনিবার বাবার সঙ্গে মাঠে উপস্থিত হয় আব্রাম। সেখানেই সে তার প্রিয় ফুটবলার মেসির সঙ্গে ফ্রেমবন্দি হয়।

জানা গেছে, এদিন সল্টলেক স্টেডিয়ামে প্রায় ৩০ মিনিট সময় কাটান মেসি। কিন্তু ভিড় দ্রুত বাড়তে থাকায় এবং পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হওয়ায় তাকে দ্রুত মাঠ ছাড়তে হয়। তবে মেসির সংবর্ধনা অনুষ্ঠানে শাহরুখ খান তার ছোট ছেলে আব্রামকে নিয়ে উপস্থিত ছিলেন। মেসির পাশাপাশি আব্রামকে তার সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলের সঙ্গেও বেশ কিছু ছবি তুলতে দেখা যায়। ফুটবল তারকাদের সঙ্গে ছেলে যখন বাক্য বিনিময়ে ব্যস্ত ছিল, তখন বাবা শাহরুখ খানের মুখে ছিল গভীর হাসি। জুনিয়র খানকেও এ সময় বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। উল্লেখ্য, ২০১১ সালের পর এটি লিওনেল মেসির প্রথম ভারত সফর। এর আগের সফরে, এই কিংবদন্তি ফুটবলার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন, যেখানে আর্জেন্টিনা ভেনেজুয়েলাকে ১-০ গোলে পরাজিত করে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।