২৪ ঘণ্টা অনলাইন : ২০১৪ সালে ‘ভোলা তো যায় না তারে’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটে চিত্রনায়িকা তানহা তাসনিয়ার। এরপর তিনি দর্শকদের উপহার দিয়েছেন ‘ভালো থেকো’ এবং ‘ধূমকেতু’-এর মতো দর্শকপ্রিয় সিনেমা। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন পাশাপাশি এই নায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। নিয়মিত ব্যক্তিগত আপডেট ও ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে নজর কেড়েছেন তানহা।
সেই ছবিগুলোতে বোল্ডলুকে ধরা দিয়েছেন। কালো রঙের জমকালো ড্রেসের সঙ্গে ম্যাচিং করা বড় দুল পরে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তার মিষ্টি হাসি যেন নেটিজেনদের দৃষ্টি কেড়েছে। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘অপরূপ সুন্দর, দীপ্তিময় আর সেই সৌন্দর্যের পূর্ণ অধিকারী।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। তানহা তাসনিয়ার এই রূপে মুগ্ধ হয়েছেন তার ভক্তরা। কমেন্ট বক্সে এক নেটিজেন প্রশংসা করে লিখেছেন, ‘তোমাকে ভীষণ সুন্দর লাগছে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আজকে দেখে মনে হয় কোনো এক সিনেমার নায়িকা।’
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।