রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সিনেমার ইতিহাসে এমন মেকআপ আগে দেখা যায়নি

প্রকাশিত - ১৩ ডিসেম্বর, ২০২৫   ০৫:৩১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এবার নির্মাতা রায়হান খানের নতুন সিনেমা ‘ট্রাইব্যুনাল’-এর মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। তবে এই প্রত্যাবর্তন কেবল পর্দায় উপস্থিতি নয়, বরং নিজেকে ভেঙে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার গল্প। সম্প্রতি সিনেমার সংবাদ সম্মেলনে হাজির হয়ে তানিয়া বৃষ্টি শোনালেন তার এই জার্নির পেছনের এক কঠিন সংগ্রামের কথা। সিনেমাটির বিশেষ একটি চরিত্রের জন্য তাকে নিতে হয়েছে জটিল 'প্রস্থেটিক মেকআপ'। এই সাজসজ্জার অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘মেকআপ ডিপার্টমেন্টের অক্লান্ত পরিশ্রমে এই লুকে পৌঁছাতে প্রতিদিন আমাকে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় দিতে হয়েছে। কিন্তু চ্যালেঞ্জটা শুধু সময়ের ছিল না।’

নিজের ত্যাগের বর্ণনা দিয়ে এই অভিনেত্রী আরও জানান, ‘একবার এই প্রস্থেটিক মেকআপ নেওয়ার পর আমার আর কিছু করার উপায় ছিল না। দীর্ঘ সময় মেকআপ পরে থাকা অবস্থায় আমি না পারতাম কিছু খেতে, না পারতাম পানি পান করতে। এমনকি শুটিং শেষ না হওয়া পর্যন্ত ওয়াশরুমে যাওয়ারও কোনো সুযোগ ছিল না। সব মিলিয়ে কাজটা আমার জন্য মানসিকভাবে এবং শারীরিকভাবে ভীষণ চ্যালেঞ্জিং ছিল।’ তবে এই কষ্টকে সার্থক মনে করছেন তানিয়া। দর্শকদের জন্য একটি বড় চমক অপেক্ষা করছে জানিয়ে তিনি বলেন, ‘এই লুকে আমাকে দেখার পর দর্শকরা বড় একটি টুইস্ট পাবেন। ১৯৭১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের সিনেমার ইতিহাসে এমন গেটআপ বা মেকআপ আগে কখনও দেখা যায়নি। এটা একটা ইউনিক এক্সপেরিয়েন্স হতে যাচ্ছে।’ নিজের মেহনতের মূল্যায়ন প্রত্যাশা করে তানিয়া বৃষ্টি দর্শকদের প্রতি আহ্বান জানান। তার কথায়, ‘মানুষ যাতে অন্তত প্রেক্ষাগৃহে এসে এই কষ্টটা দেখে। আমরা, বিশেষ করে আমি এই লুকটি ফুটিয়ে তুলতে কতটা ত্যাগ স্বীকার করেছি, তা দর্শকরা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।