রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির অভিযোগে ভারতের চার ক্রিকেটার নিষিদ্ধ

প্রকাশিত - ১৩ ডিসেম্বর, ২০২৫   ০৫:১৮ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : চার ক্রিকেটারকে  নিষিদ্ধ করেছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। চলতি বছর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দুর্নীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে শাস্তি পেয়েছেন অমিত সিনহা, ইশান আহমেদ, আমান ত্রিপাঠী ও অভিষেক ঠাকুরী। বিভিন্ন পর্যায়ে আসামকে প্রতিনিধিত্ব করা এই চার জনের বিরুদ্ধে রাজ্য পুলিশের অপরাধ শাখায় একটি এফআইআর দাখিল করেছে এসিএ।

এই চার ক্রিকেটারের বিরুদ্ধে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে আসামের কিছু খেলোয়াড়কে প্রভাবিত করার ও উসকানি দেওয়ার অভিযোগ উঠেছে। এসিএ সেক্রেটারি সনাতন দাস জানান, অভিযোগ সামনে আসার পর বিসিসিআইয়ের দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট তদন্ত শুরু করে। এসিএ ফৌজদারি মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতিতে জড়ানোর অভিযোগের প্রমাণ মিলেছে।’ আসামের লিগ ম্যাচগুলো ২৬ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত হয়েছে লখনউতে। দলটি সুপার লিগ পর্বে উঠতে পারেনি। নিষেধাজ্ঞা থাকাকালে এই চার ক্রিকেটার কোনো প্রাদেশিক পর্যায়ের টুর্নামেন্ট কিংবা এসিএর ম্যাচে অংশ নিতে পারবেন না। এমনকি ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কার্যক্রম যেমন ম্যাচ রেফারিং, কোচিং, আম্পায়ারিংয়েও নিষিদ্ধ তারা। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।