রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ারীতে ৫ হাজার ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

প্রকাশিত - ১৩ ডিসেম্বর, ২০২৫   ০৩:২৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রাজধানীর ওয়ারী এলাকা থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ ফাতেমা আক্তার (৬৫) নামে এক নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ‍্য জানান। এর আগে শুক্রবার রাতে ডিবি-গুলশান বিভাগের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

তালেবুর রহমান জানান, শুক্রবার রাত আনুমানিক ১০টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-গুলশান বিভাগের একটি চৌকস দল ওয়ারী থানার নবাবপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নবাবপুরের কাপ্তানবাজার কমপ্লেক্স-২ এর সামনে থেকে ফাতেমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ফাতেমা আক্তার স্বীকার করেছেন, তিনি একটি সংঘবদ্ধ মাদককারবারি চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করতেন। গ্রেপ্তারকৃত ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।