রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘হাদি আপনাকে এতো দ্রুত হারাতে চাই না’

প্রকাশিত - ১৩ ডিসেম্বর, ২০২৫   ০২:৫৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় তিন আলেম ও ইসলামী আলোচক। শায়খ আহমাদুল্লাহ, মাওলানা মিজানুর রহমান আজহারী, মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ নিজেদের ফেসবুক পোস্টে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

শায়খ আহমাদুল্লাহ বলেছেন তরুণ রাজনীতিক ও অ্যাক্টিভিস্ট শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। আল্লাহ তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন। তিনি আরও বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক সন্ত্রাসীদের চিহ্নিত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। 

মাওলানা মিজানুর রহমান আজহারী বলেছেন রক্তাক্ত জুলাই পরবর্তী বাংলাদেশে খোদ জুলাই সৈনিক গুলি বিদ্ধ! জুলাই সৈনিকদের নিরাপত্তা কোথায়? আমরা এমন আগ্রাসী ও রক্তাক্ত রাজনীতি চাই না। 

জনপ্রিয় খতিব ও ইসলামী আলোচক মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ ওসমান হাদির সুস্থতা কামনা করে বলেছেন, হে আল্লাহ! আপনি আপনার কুদরতের নিদর্শন দয়া করে শরীফ ওসমান হাদীর উপর প্রকাশ করুন। তাকে শিফা কামিলা দান করুন। তার হায়াত বৃদ্ধি করুন। তার উপর যারা আক্রমণ করেছে তাদের একটি একটি করে গুনেগুনে শেষ করে দিন। হাদির ওপর হামলার ঘটনায় কষ্টের অনুভূতির কথা জানিয়ে তিনি বলেছেন, ঠিক কবে এতটা মন খারাপ আর অন্তর ব্যাথায় ভরে গেছে জানি না। একজন হাদি হটাৎ আসে না। তবে ইনশাআল্লাহ হাদির স্বপ্নেরা যুগে যুগে ধারণ করবার মত নওযোয়ান আল্লাহ তায়ালা আবার দাঁড় করিয়ে দেবেন। তিনি আরও বলেছেন, হাদি ভাই আপনাকে আমরা এতো দ্রুত হারাতে চাই না।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।