রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আপেল হাতে নজরকাড়া জয়া

প্রকাশিত - ১১ ডিসেম্বর, ২০২৫   ১০:০৬ পিএম
webnews24

২৪ঘন্ঠ   অনলাইন : খয়েরি রঙের ব্লাউজে পাথরের কাজ, সঙ্গে ধূসর জিন্স পরেছেন জয়া আহসান। তার চোখে রোদচশমা। কপালে টিপ। চুলের খোপায় গোঁজা লাল-সাদা রঙের গোলাপ। তার হাতে মানানসই ডিজাইনের চুড়ি।দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীর অনবদ্য লুক এখানেই শেষ নয়। কারণ তার হাতে রয়েছে লাল টুকটুকে রঙের একটি আপেল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একাধিক ছবির মধ্যে একটি স্থিরচিত্রে এমন দৃশ্য দেখা যায়।

ইনস্টাগ্রামে পোস্ট করা এসব ছবির ক্যাপশনে জয়া আহসান লেখেন—“ইডেন গার্ডেনে আদমের চেয়েও বেশি সাহস দেখিয়েছিলেন ইভ; সাপটি যখন নিষিদ্ধ ফলটি দিয়েছিল, সে জানত স্বর্গের চেয়েও ভালো কিছু নিশ্চয়ই আছে।” একই ছবি জয়া আহসান তার ফেসবুকে পোস্ট করেছেন। তাতে এ অভিনেত্রী লেখেন, “আপেল হইও না।”   

জয়া আহসানকে এমন লুকে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে তুলনা টেনে এক ভক্ত লিখেছেন, “এ তো একেবারেই আমাদের নিজেদের ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’।” কারো মতে, “একদম আগুন। কে কোথায় আছিস জল নিয়ে আয়।” তবে অনেকে জয়াকে নিয়ে ‘নোংরা’ মন্তব্যও করেছেন। এ নিয়ে জোর চর্চা চলছে নেট দুনিয়ায়।তবে জয়া আহসান তার গুচ্ছ ছবিতে কেন এমন ক্যাপশন দিয়েছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। যদিও তার এই বার্তাকে নানাভাবে ব্যাখ্যা করা যায়। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।