রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

প্রকাশিত - ১১ ডিসেম্বর, ২০২৫   ০৬:৫৬ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : সরকার মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি জানান। শফিকুল আলম বলেন, মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে সরকারের ৪০ কোটি টাকার মতো লস হবে। ঢাকার মানুষের যাতায়াতে যুগান্তকারী ভূমিকা পালন করছে মেট্রোরেল। এটার জন্য ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, রোজা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের সম্ভবত ১৮-১৯ বা আরও আগে। ফেব্রুয়ারি মাসে আমাদের মুসলমান ভাই বোনরা অনেকেই খেজুর দিয়ে তাদের ইফতারিটা করেন। খেজুরের ওপর ট্যাক্স ইনসিডেন্স ছিল প্রায় ৫২%। সেটাকে কমানো হয়েছে। এটা এখন ৪০% এর মতো হবে। খেজুরের একটা কাস্টমস ডিপি ছিল ২৫%, সেটা কমানো হয়েছে। সেটা এখন ১৫% কমানো হয়েছে। এই দুইটা ছিল ট্যাক্সের ইস্যু। তিনি আরও বলেন, বাণিজ্যিক আদালত অধ্যাদেশ ২০২৫ এ খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে। এমেন্ডমেন্ট অর্ডিন্স ২০২৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আইনগত সহায়তা প্রদান এটার দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ ২০২৫ এর খসড়া করা হয়েছে। বাণিজ্যিক আদালতের যে ল’টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এটা আমাদের এনসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে খুবই প্রয়োজন হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।