রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রামদা হাতে তাণ্ডব চালানো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত - ১১ ডিসেম্বর, ২০২৫   ০৬:৫১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রী পরীক্ষায় অংশ নেওয়ার সময় স্বামীকে হলে ঢুকতে না দেওয়ায়, দেশীয় অস্ত্র রামদা হাতে কলেজ ক্যাম্পাসে মহড়া দেওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী আল সাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে আলফাডাঙ্গা থানায় আদর্শ ডিগ্রি কলেজের কর্মচারী নাজমুল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ জানায়, সিসি ক্যামেরার ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত শুরু করা হয়। কলেজে পরীক্ষা চলাকালে আল সাদ (৩২) মোটরসাইকেলে এসে হাতে রামদা উঁচিয়ে কলেজ ভবনে প্রবেশ করেন- সিসি ক্যামেরার ফুটেজে বিষয়টি স্পষ্ট দেখা যায়। তার সঙ্গে ছিলেন সাদি (৩০) নামে আরও একজন।

ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে কলেজ কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে রাতে তা মামলায় রূপ নেয়। আলফাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানাত বলেন, সিসি ফুটেজ জব্দ করা হয়েছে এবং অভিযুক্ত দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুজিবুর রহমান জানান, নিষেধ করা সত্ত্বেও আল সাদ পরীক্ষাকেন্দ্রে ঢোকার চেষ্টা করেন এবং পরে রামদা হাতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়ান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।