রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় সন্তান হারানোর স্মৃতিতে কাতর গোবিন্দ-সুনীতা

প্রকাশিত - ১১ ডিসেম্বর, ২০২৫   ০৬:৩৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন নিয়ে আলোচনার অন্ত নেই। সম্প্রতি ষাটের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা অভিনেতার বিবাহবিচ্ছেদের জল্পনাও শোনা গিয়েছিল। এবার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো লুকোচুরি না করে, তিনি এবার প্রকাশ্যে আনলেন তার জীবনের এক মর্মান্তিক যন্ত্রণার কথা অকালে সন্তান হারানোর বেদনা। গোবিন্দ ও সুনীতার ঘরে তাদের দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, সেই সন্তানকে বাঁচাতে পারেননি তারা। সুনীতার কোলেই মৃত্যু হয় সেই সদ্যোজাতর। সুনীতা আহুজা সম্প্রতি সেই কষ্টের স্মৃতিচারণ করে বলেন, ‘আমার আর গোবিন্দের দ্বিতীয়বার একটি মেয়ে হয়েছিল। আমার প্রথম সন্তান টিনার জন্মের পর সে জন্ম নেয়। কিন্তু সময়ের আগেই হয়েছিল। মাত্র আট মাসেই তার জন্ম হয়।’

তিনি আরও জানান, সময়ের আগেই জন্ম নেওয়ায় সেই সদ্যোজাতর ফুসফুস সেভাবে তৈরি হতে পারেনি, যার কারণে শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেয়। সুনীতা বলেন, ‘ফুসফুস সেভাবে তৈরি হওয়ার আগেই ওর জন্ম হওয়ায় সমস্যা দেখা দেয়। ভালো ভাবে শ্বাস নিতে পারত না। আমার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল সে।’ দ্বিতীয় সন্তানকে হারানোর পেছনে নিজের কিছু ভুল সিদ্ধান্তের কথা স্বীকার করে সুনীতা জানান, দ্বিতীয় সন্তানের জন্মের সময়ও তিনি গোবিন্দের সঙ্গে প্রায় সব জায়গায় যেতেন। তিনি বুঝতে পারেননি, অতিরিক্ত এই যাতায়াত পরে সমস্যা সৃষ্টি করতে পারে। তিনি আক্ষেপের সুরে বলেন, ‘আসলে প্রথম সন্তান সহজে হয়েছিল, তাই দ্বিতীয়বার যে এমন সমস্যা হবে, তা বুঝতে পারিনি। ওই সময় ভারী জিনিসপত্র তোলাও আমার উচিত হয়নি।’ বর্তমানে গোবিন্দ ও সুনীতার সংসারে রয়েছে এক কন্যা, নাম টিনা, ও পুত্র যশবর্ধন। এই ঘটনার জন্য খানিকটা আক্ষেপ করে সুনীতা আরও বলেন, দ্বিতীয় মেয়েটি যদি জীবিত থাকত, তবে আজ তিনি তিন সন্তানের জননী হতেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।