রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা থাকা অস্বাভাবিক নয়— ‘সুগার ড্যাডি’র প্রশ্নে কুসুমের জবাব

প্রকাশিত - ১১ ডিসেম্বর, ২০২৫   ০৬:২৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : শোবিজের তারকাদের, বিশেষ করে নায়িকাদের ঝলমলে জীবন দেখলেই অনেকেই ধরে নেন- তাদের অর্থনৈতিক স্বচ্ছলতার পেছনে নিশ্চয়ই কোনো পুরুষের হাত থাকে; যাকে বলা হয় তথাকথিত ‘সুগার ড্যাডি’। সমাজে এমন ধারণা অনেকদিন ধরেই প্রচলিত। একজন নারী নিজের উপার্জনে ভালোভাবে বাঁচলে সেটার কৃতিত্বও অনেক সময় দেওয়া হয় অন্য কাউকে। এ নিয়েই প্রায়ই অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে নায়িকা বা অভিনেত্রীদের। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী কুসুম শিকদারও।  সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন ও মিডিয়ার গুঞ্জন নিয়ে কথা বলতে গিয়ে এমন প্রশ্নের সামনে পড়েন তিনি। সঞ্চালক সরাসরি জানতে চান, “তুমি কি সুগার মামি হতে চাও?”

প্রশ্ন শুনে রসিকতা করেই কুসুম বলেন, “ও মাই গড! এক ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল- আমার নাকি অনেক সুগার ড্যাডি আছে! কিংবা গডফাদার আছে, বা ছিল। তখন একটু বিরক্ত হয়েও হেসে বলেছিলাম, সুগার ড্যাডির সময় আর আছে নাকি? এখন সুগার মামি হওয়ার বয়স!”  এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে কুসুম আরও বলেন, “এগুলো খুব বোকা বোকা কথা। যারা জানে না, তারাই এমন বলে। নতুন যারা আমাকে দেখেছে, ‘শরতের জবা’র সময় প্রমোশনে। তারা হয়তো আমার পোশাক, গয়না, ঘড়ি দেখে ভেবেছে এত টাকা এলো কোথা থেকে? তখনই অনুমান, নিশ্চয়ই কারও সাহায্য আছে!” তিনি জানান, দুই দশকেরও বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন তিনি। বলেন, “মিডিয়াতে আমার ২৩-২৫ বছর হয়ে গেছে। আমি ২১ বছর বয়স থেকে উপার্জন করি। এত বছর কাজ করলে কিছু টাকা থাকা তো স্বাভাবিক। বরং না থাকলে সেটা অস্বাভাবিক।” জনপ্রিয় এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই অভিনয় ও উপস্থিতি দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। বড় পর্দা ও ছোট পর্দা- দুই জায়গাতেই সমান সফল তিনি। ‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’, ‘শঙ্খচিল’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। এছাড়াও সামাজিকমাধ্যমেও বেশ সরব কুসুম; নতুন লুক বা ভিন্ন অবতারে হাজির হলেই মুগ্ধতা ছড়ান তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।