রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাকি ক্রিকেটাররা নেশা করলেও করতে পারে, আমার স্বামী করে না’

প্রকাশিত - ১১ ডিসেম্বর, ২০২৫   ০৫:৫৪ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা ও তার স্ত্রী রিভাবাকে নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে দেশটির ক্রিকেট ভক্তদের মাঝে। তবে অতি সম্প্রতি রিভাবার একটি মন্তব্যে হঠাৎই বিতর্ক তৈরি হয়েছে। গুজরাট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়া রিভাবা জানিয়েছেন, বাকি ক্রিকেটাররা নেশা করলেও করতে পারেন, কিন্তু জাদেজা (তার স্বামী) নেশা করেন না। স্বামীর প্রশংসা করতে গিয়েই রিভাবা এমন মন্তব্য করে বসেছেন, যা নিয়ে নতুন করে শোরগোল পড়ে গেছে। একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন রিভাবা। সেখানেই কু-অভ্যাস প্রসঙ্গে তিনি বলেন, “আমার স্বামী লন্ডন, দুবাই, অস্ট্রেলিয়ার মতো দেশে ঘোরাঘুরি করে। আজ পর্যন্ত কোনো ধরনের নেশা করেনি। কোনো দিন নেশা করতে দেখিনি ওকে। দলের বাকিদের কোনো না কোনো নেশা থাকলেও থাকতে পারে। অথচ ওর (জাদেজা) নেশা করতে কোনো বাধা নেই। কারণ বাড়িতেও কেউ কিছু বলবে না। ১২ বছর বয়সে বাড়ি ছেড়েছে। যে কোনও কাজ করার সুযোগ ওর কাছে ছিল।” রিভাবার দাবি, সামাজিক দায়িত্ব এবং কর্তব্যের কথা ভেবে কোনো দিন নেশা করেননি জাদেজা।

প্রসঙ্গত, কয়েক বছর আগে তামাক খাওয়ার একটি ছবি পোস্ট করেছিলেন জাদেজা। সেখানে যা লিখেছেন বাংলায় তার অর্থ, ‘ছোটবেলা কেটেছে কালো রাতের নীচে। যৌবন কাটছে দুষ্টু কাজের মধ্যে।’ সেই ছবি পোস্ট করার জন্য সমালোচিত হতে হয়েছিল জাদেজাকে। সমর্থকেরা বুঝিয়েছিলেন, সমাজের কাছে এবং তরুণদের সামনে খারাপ উদাহরণ তৈরি করছেন জাদেজা। ভবিষ্যতে ভারতীয় দলে তার জায়গা পেতে সমস্যা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে। ২০২২ সালে জাদেজা আবার বিতর্ক তৈরি করেন ধূমপানের একটি ছবি পোস্ট করে। সেটি অবশ্য এআই নির্মিত। আল্লু অর্জুনের জনপ্রিয় সিনেমা ‘পুষ্পা’র কায়দায় বিড়ি মুখে ধরেছিলেন জাডেজা। তবে বিতর্ক এড়াতে ক্যাপশনে লিখেছিলেন, ‘তামাক খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি কোনো ধরনের তামাকজাত দ্রব্যের প্রচার করি না। ছবিটি গ্রাফিকসের সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে।’ তবে এবার জাদেজা নয়, বিতর্ক হচ্ছে তার স্ত্রীকে নিয়ে। ভারতীয় দলে কাদের কথা তিনি বলতে চেয়েছেন, সবাই নেশা করেন এমন প্রমাণ তার কাছে আছে কি না, সেটা এখনও স্পষ্ট নয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।