রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রণবীরকে ‘নির্লজ্জ বেহায়া’ বললেন পীযূষ মিশ্র

প্রকাশিত - ১০ ডিসেম্বর, ২০২৫   ০৬:০৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের 'কাপুর পরিবার'-এর উত্তরাধিকার বহন করা নিয়ে সম্প্রতি বিতর্কের জন্ম দিয়েছেন প্রবীণ অভিনেতা ও নাট্যকার পীযূষ মিশ্র। তার সমালোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন বর্তমান প্রজন্মের তারকা রণবীর কাপুর। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পীযূষ মিশ্র সরাসরি রণবীরের অভিনয় দক্ষতা এবং বিশেষত তার ব্যক্তিগত ভাবমূর্তি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। পীযূষ মিশ্রের মতে, রণবীর কাপুর নাকি তার পরিবার ভারতীয় সিনেমার কিংবদন্তী কাপুর পরিবার কর্তৃক স্থাপিত নৈতিক এবং শৈল্পিক মানদণ্ডগুলো বজায় রাখতে পারেননি। তার কথায়, রণবীরের মধ্যে এই পারিবারিক লিগ্যাসির ছিটেফোঁটাও নেই।

রণবীর কাপুরের আচরণ নিয়ে মন্তব্য করতে বলেন, ‘ছেলেটি একেবারে অন্যদের থেকে আলাদা। এত নির্লজ্জ, উলঙ্গ মানুষ জীবনে আজ পর্যন্ত দেখিনি আমি। ক্যামেরা চললে যেমন পুরোপুরি চরিত্রের মধ্যে ঢুকে যায়। শট দেওয়ার সময়ে যতটা সংযত থাকে, ক্যামেরা বন্ধ হলেই রণবীর একেবারে অন্য মানুষ হয়ে যায়।’  ‘তখন আর কাপুর বংশের লিগ্যাসি ওর মধ্যে কাজ করে না। তার বাবা, ঠাকুরদা, এমনকী প্রপিতামহ পৃথ্বীরাজ কাপুরের কথাই যদি বলি, পারিবারিক লিগ্যাসির ছিটেফোঁটা দায়ভারও বহন করে না রণবীর। ’ অভিনেতার ভাষ্যে, ‘শট দেওয়ার বাইরে ও একেবারে ফুরফুরে মেজাজে থাকে। ঠিক যতটা দায়িত্ব নিয়ে শুটিং করে, শট দেয়, কাজের বাইরে ততটাই বেপরোয়া রণবীর। কাপুর বংশের উত্তরাধিকার হিসেবে বাড়তি কোনও চাপই নেয় না।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।