রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয় করেন না, তবুও কোটি টাকার মালিক এই অভিনেত্রী!

প্রকাশিত - ১০ ডিসেম্বর, ২০২৫   ০৫:৫৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডে ফেরার কোনো আগ্রহ নেই রিয়া চক্রবর্তীর। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নানা বিতর্কে নাম জড়ালেও পরে সব অভিযোগ থেকে অব্যাহতি পান তিনি। আর তারপরই এক ভিন্ন পথে হাঁটা; অভিনয় ছেড়ে পুরোপুরি মন দিয়েছেন ব্যবসায়। আর সেই ব্যবসাতেই আয় করেছেন কোটি টাকা!  ২০২০ সালের ১৪ জুন সুশান্তের মৃত্যু ঘিরে নির্মম কটাক্ষ ও মামলার মুখোমুখি হয়েছিলেন রিয়া চক্রবর্তী। সেই সময় জীবনের সবচেয়ে কঠিন পর্যায় পার করেন তিনি। অভিযোগ থেকে নিষ্পত্তি পেলেও আর বলিউডে ফেরার সিদ্ধান্ত নেননি। বরং নিজের ব্যবসা গড়ার স্বপ্ন বেছে নেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়া জানিয়েছেন, তার পোশাকের ব্র্যান্ড ‘চ্যাপ্টার টু ড্রিপ’ গত এক বছরে আয় করেছে প্রায় ৪০ কোটি টাকা। জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করার প্রতীক হিসেবেই ব্র্যান্ডের নাম ‘চ্যাপ্টার টু’। ২০২৪ সালের আগস্টে অনলাইন স্টোর চালু করেন রিয়া। পাশাপাশি মুম্বাইয়ের বান্দ্রায় প্রতিষ্ঠা করেন নিজস্ব শোরুম। অল্প সময়েই তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে তার পোশাকের কালেকশন। ব্যবসার পাশাপাশি রিয়া চালিয়ে যাচ্ছেন নিজস্ব পডকাস্ট শো। সেখানে বহু তারকা অতিথি হয়ে এসেছেন। সেই পডকাস্টও হয়ে উঠেছে তার ব্র্যান্ড প্রচারের বড় মাধ্যম। রিয়ার ভাষ্য, সুশান্তের ঘটনার পর ভেঙে পড়লেও নতুন করে এগিয়ে যাওয়ার প্রেরণা পেয়েছিলেন। তখনই সিদ্ধান্ত নেন ব্যবসায় দাঁড়ানোর। মাত্র এক বছরেই ৪০ কোটি টাকার আয়। সেটাই বলে দেয়, অভিনয় ছাড়লেও রিয়া আজ কোটি টাকার মালিক!

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।