রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ ডিসেম্বর উপলক্ষে আসামে ‘এয়ার শো’ করছে ভারতীয় বিমানবাহিনী

প্রকাশিত - ১০ ডিসেম্বর, ২০২৫   ০৫:৩০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহীর বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে আসামে এয়ার শো- এর আয়োজন করেছে দেশটির বিমান বাহিনীর ইস্টার্ন কমান্ড। আজ বুধবার রাজ্যের ডিব্রুগড় জেলার মোহনবাড়িতে আয়োজন করা হয়েছে এই এয়ার শো। এই এয়ার শো বা প্রদর্শনীমূলক বিমান মহড়ায় ওড়ানো হবে ভারতীয় বিমান বাহিনীর সুখোই সু-৩০ ফাইটার্স, ডোরনিয়ের ডো-২২৮ সারভেইলেন্স এয়ারক্রাফট, আন্তোনভ এএন-৩২ ট্রান্সপোর্ট প্লেন, চিনুক হেভি লিফট হেলিকপ্টার এবং এমআই-১৭ হেলিকপ্টার। ইস্টার্ন কমান্ড শাখার কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় বিমান বাহিনীর অপারেশনাল দক্ষতা, নির্ভুলতা এবং পেশাদারিত্বকে উপস্থাপন করাই এই এয়ার শো-এর প্রধান উদ্দেশ্য।

শিডিউলড সময় অনুযায়ী, আজ বুধবার সকাল ৯ টায় শুরু হবে এই এয়ার শো, শেষ হবে দুপুর ২টা ৩০ মিনিটে।  এয়ার শো-এর পাশাপাশি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার এবং এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন আলোকচিত্র ও প্রকাশনার প্রদর্শনী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক একটি চলচ্চিত্রও প্রদর্শন করা হবে। আসামের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ভারতের বিমান বাহিনীর প্রধান অমরপ্রীত সিং। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়েরও এ অনুষ্ঠানে থাকার কথা ছিল, কিন্তু পরে তা বাতিল হয়েছে। প্রসঙ্গত, ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) নির্মম সামরিক অভিযান শুরু করার পর প্রায় ১ কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলেন। যুদ্ধের শেষ পর্যায়ে ২১ নভেম্বর মুক্তিবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত হয় বাংলাদেশ-ভারত যৌথ বাহিনী। এই বাহিনীর নেতৃত্বে ছিলেন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর থেকে অপারেশনে নামে বাংলাদেশ-ভারত যৌথ বাহিনী। বাংলাদেশ-ভারত যৌথ বাহিনী অপারেশন শুরু করার মাত্র ১৩ দিনের মাথায় ১৬ ডিসেম্বর ৯৩ হাজার সেনাসহ ভারতের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাকিস্তানের সেনাবাহিনী।

বাংলাদেশ-ভারত যৌথ বাহিনী অপারেশন শুরু করার মাত্র ১৩ দিনের মাথায় ১৬ ডিসেম্বর ৯৩ হাজার সেনাসহ ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাকিস্তানি সেনাবাহিনী, পৃথিবীর মানচিত্রে আনুষ্ঠানিক ভাবে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামের একটি নতুন রাষ্ট্রের। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতালাভের পর কয়েকবার যুদ্ধে জড়িয়েছে ভারত এবং পাকিস্তান। এসব যুদ্ধের মধ্যে ১৯৭১ সালের যুদ্ধ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ ৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বাহিনীর পরাজয় ও আত্মসমর্পণ করাকে নিজেদের সবচেয়ে নিখুঁত সামরিক বিজয় বলে বিবেচনা করে ভারত। ভারতীয় বিমানবাহিনীর ইস্টার্ন কমান্ডের জন্যও ১৬ ডিসেম্বর বিশেষভাবে তাৎপর্যপূর্ণ একটি দিন। কারণ বাংলাদেশ-ভারত যৌথ বাহিনীর সঙ্গে পাকিস্তানি বাহিনীর ১৩দিনের যুদ্ধে এই কমান্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল। সেই ১৩ দিন পাকিস্তানি বাহিনীকে লক্ষ্য করে যত বিমান অভিযান হয়েছে, সবই পরিচালনা করেছে ভারতীয় বিমান বাহিনীর ইস্টার্ন কমান্ড।

সূত্র : পিটিআই

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।