রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়ার সহায়তায় নদীর পানির মান যাচাই ব্যবস্থা চালু করবে সরকার

প্রকাশিত - ০৯ ডিসেম্বর, ২০২৫   ০৫:৫৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বাংলাদেশের নদীগুলোর পানির মান পর্যবেক্ষণ, দূষণ চিহ্নিতকরণ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে নজরদারি জোরদার করতে আধুনিক ও সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতে যাচ্ছে সরকার। এই উদ্যোগে কারিগরি সহায়তা দিচ্ছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক সংস্থা গ্রিন ট্রানজিশন ইনিশিয়েটিভ (জিটিআই)।মঙ্গলবার (৯ ডিসেম্বর) ‘স্ট্রেংথেনিং ওয়াটার কোয়ালিটি মনিটরিং সিস্টেম ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের অগ্রগতি নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জানানো হয়, এই প্রকল্পের আওতায় কোরিয়ান বিশেষজ্ঞরা ইতিমধ্যে জিআইএস (ভৌগোলিক তথ্য ব্যবস্থা) ভিত্তিক দূষণ উৎস শনাক্তকরণ কার্যক্রম শুরু করেছেন। এর মাধ্যমে ঢাকার চারপাশের নদীগুলোর প্রধান দূষণ উৎস ও এর ঘনত্ব চিহ্নিত করা যাবে। পাশাপাশি তারা বৈজ্ঞানিক নমুনা সংগ্রহ নির্দেশিকা তৈরি করছেন। এতে নমুনা সংগ্রহের গভীরতা, নির্দিষ্ট মনিটরিং পয়েন্ট এবং সময়সূচি নির্ধারণ করা হবে, যা পানি মান পরীক্ষার পদ্ধতিতে আন্তর্জাতিক বৈজ্ঞানিক মানদণ্ড নিশ্চিত করবে। প্রকল্পের কাঠামো অনুযায়ী, জিটিআই ২০২৬ সহায়তা কার্যক্রমের অধীনে একটি পূর্ণাঙ্গ প্রকল্প প্রস্তাবনা জমা দেবে। এই প্রস্তাবনার মাধ্যমে ২০২৭ থেকে ২০৩০ সালের মধ্যে ঢাকার নদীব্যবস্থায় স্বয়ংক্রিয় পানি মান পর্যবেক্ষণ ব্যবস্থা স্থাপন করা হবে। এ ছাড়া চলতি ডিসেম্বরে প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে এবং চলমান ধাপের সব কাজের ওপর একটি বিস্তারিত প্রতিবেদন দ্রুতই প্রকাশ করা হবে।

বৈঠকে অংশগ্রহণকারীরা ২০২৬ সালের পরবর্তী দীর্ঘমেয়াদি কার্যক্রম নিয়েও আলোচনা করেন। জাতীয় পর্যায়ে স্বয়ংক্রিয় পানি মান পর্যবেক্ষণ ব্যবস্থা, রিভার হেলথ অ্যাসেসমেন্ট প্রটোকল এবং প্রতিটি নদীর জন্য ‘রিভার হেলথ কার্ড’ চালুর সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। একটি নদী করিডোরকে পাইলট জোন হিসেবে নির্ধারণের বিষয়েও প্রাথমিক আলোচনা হয়, যাতে পরিবেশ অধিদপ্তর ও মন্ত্রণালয় নিবিড়ভাবে তদারকি করতে পারে। বৈঠকে উপস্থিত ছিলেন– পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ; যুগ্ম সচিব লুবনা ইয়াসমিন; উপসচিব ফাহমিদা হক খান ও সিদ্ধার্থ শংকর কুন্ডু; পরিবেশ অধিদপ্তরের পরিচালক একেএম রফিকুল ইসলাম।  এ ছাড়া কোরিয়ান দলে উপস্থিত ছিলেন– কোরিয়া ইনভাইরনমেন্টাল ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট এর মহাপরিচালক চো জু হিউন; গবেষণা বিশেষজ্ঞ বাইক ইন হোয়ান; ইএমসি কোং লিমিটেডের পরিচালক জুং কিউন জুন; ডেপুটি ডিরেক্টর জং ওয়ান; ম্যানেজার কিম আইয়ন এবং অন্যান্য অংশীদার সংস্থার প্রতিনিধিরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।