রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিভুজ প্রেমের গল্পে জোভান-তটিনী

প্রকাশিত - ০৯ ডিসেম্বর, ২০২৫   ০৫:৫৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : কলেজ জীবনের প্রেম, পারিবারিক সংগ্রাম আর অপ্রত্যাশিত ত্রিকোণ প্রেমের টানাপোড়েন নিয়ে আসছে ক্যাপিটাল ড্রামার নতুন নাটক 'হৃদয় গভীরে'। এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী এবং মারিয়া শান্ত।  মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এবং রুবেল হাসানের পরিচালনায়, নাটকটি বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা প্রেম এবং জীবনযাপনের কঠিন বাস্তবতাকে তুলে ধরেছে। গল্পে, চার্চ কলেজের ছাত্রী রাহা (তটিনী) ও দরিদ্র পরিবারের ছেলে রাফিনের (জোভান) মধ্যে বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে গড়ায়। রাফিনের সংসারের আর্থিক টানাপোড়েন মেটাতে রাহা নিজেও সংগ্রামে নামেন।

গল্প মোড় নেয় যখন শো-রুমে কাজ করার সূত্রে রাফিনের ঘনিষ্ঠতা বাড়ে ধনীর মেয়ে জেরিনের (মারিয়া শান্ত) সঙ্গে। জেরিন রাফিনের পরিবারকে বড় ধরনের আর্থিক সহায়তা দিতে শুরু করলে রাফিন ক্রমশ রাহার থেকে দূরে সরে যেতে থাকে। পরিস্থিতির অবনতি হয় এক রেস্টুরেন্টে। রাফিন ও জেরিনকে একসঙ্গে দেখে রাহা উত্তেজিত হয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন, যার ভিডিও দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পারিবারিক চাপ ও সম্পর্কের এই জটিল সমীকরণের মুখে শেষ পর্যন্ত রাহা নিজেই রাফিনকে ছেড়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। নাটকে রাফিন চরিত্রে জোভান, রাহা চরিত্রে তটিনী এবং জেরিন চরিত্রে মারিয়া শান্তর অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। 'হৃদয় গভীরে' নাটকটি আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।