২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের দুই তারকা ভিকি কৌশল ও দীপিকা পাডুকোনকে প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় দেখার সম্ভাবনা তৈরি হওয়ায় বলিপাড়ায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। অভিনেত্রী দীপিকা পাডুকোন যেন প্রায় প্রতিদিনই নতুন নতুন চমক দিয়ে দর্শককে মন্ত্রমুগ্ধ করে চলেছেন। এবার তার নাম জড়িয়েছে পরিচালক অমর কৌশিকের বহু প্রতীক্ষিত একটি পৌরাণিক মহাকাব্যিক ছবির সঙ্গে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, পরিচালক অমর কৌশিকের ড্রিম প্রজেক্ট 'মহাবতার'-এর কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য নাকি দীপিকা পাডুকোনকে বিবেচনা করা হচ্ছে। যদি এই গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি হয় এবং এই সহযোগিতা বাস্তবে রূপ নেয়, তবে এটি হবে পর্দায় ভিকি কৌশল ও দীপিকা পাডুকোনের প্রথম যুগলবন্দি। ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে, কবে এই দুই তারকাকে একসঙ্গে জুটিতে পর্দা কাঁপাতে দেখা যাবে। তবে ‘মহাবতার’ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি। পুরো বলিউড মহলে এখন একটাই প্রশ্ন, পৌরাণিক কাহিনি নির্ভর এই ছবিতে কি সত্যিই প্রথমবার জুটি বাঁধছেন ভিকি-দীপিকা?
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।