২৪ ঘণ্টা অনলাইন : এবার ৬ দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে ২০২৬ বিপিএল। তবে আসর শুরুর আগেই চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। এদিকে বিপিএল টেকনিক্যাল কমিটির দায়িত্ব নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর ও টিম ম্যানেজার হাবিবুল বাশার সুমন সরে দাঁড়িয়েছেন। এরপর জল্পনা-কল্পনার ডালপালা আরও মেলতে থাকে। তবে গতকাল গভীর রাতে চট্টগ্রাম রয়্যালস সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ‘চট্টগ্রাম রয়্যালসের নজরে এসেছে, বিপিএলের দ্বাদশ আসর থেকে আমাদের নাম প্রত্যাহারের গুজব ছড়িয়ে পড়েছে। স্পষ্টভাবে বলতে চাই, বিসিবি বা কোনো গণমাধ্যমকেই এমন ঘোষণা দেয়নি চট্টগ্রাম রয়্যালস।’
সেখানে আরো বলা হয়েছে, ‘দলের মূল মূল্যবোধ সবসময়ই সততা। আর তা বজায় রাখতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। ম্যানেজমেন্ট ও অপারেশনাল সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে টুর্নামেন্টের প্রস্তুতি নিচ্ছেন।’ একইসাথে বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম জানিয়েছে, দলের ব্যাটিং কোচ ও মেন্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ক্রিকেটার তুষার ইমরানকে। দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন স্থানীয় কোচ মমিনুল হক।
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।