রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াদ-দোহাকে সংযুক্ত করতে উচ্চগতির রেল চালু করছে সৌদি-কাতার

প্রকাশিত - ০৯ ডিসেম্বর, ২০২৫   ০৪:৪১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং কাতারের রাজধানী দোহাকে সংযুক্ত উচ্চগতির রেল যোগাযোগ স্থাপন করছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দুই প্রতিবেশী দেশ। ইতোমধ্যে এ বিষয়ক একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে সৌদির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি’র মধ্যে। সৌদির রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গতকাল সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, দু’দেশের মধ্যে প্রস্তাবিত যে ট্রেনটি চলবে— সেটির সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ৩০০ কিলোমিটার। সেই হিসেবে এই ট্রেনে মাত্র ২ ঘণ্টায় রিয়াদ থেকে দোহা কিংবা দোহা থেকে রিয়াদ পৌঁছাতে পারবেন যাত্রীরা। আকাশ পথে রিয়াদ ও দোহার মধ্যকার দূরত্ব ৯০ মিনিটের।

সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে এসপিএ জানিয়েছে, এ রেল নেটওয়ার্ক স্থাপন ও চালু হতে সময় লাগবে ৬ বছর। আপাতত রিয়াদ-দোহা রুটে চলাচল করলেও পরে এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে দুই সৌদি শহর আল হোফুফ এবং দাম্মামকেও। রেল নেটওয়ার্ক চালুর পর প্রতিবছর দুই দেশের অন্তত ১০ লাখ যাত্রী উপকৃত হবেন বলে আমা করা হচ্ছে। নতুন এই চুক্তি মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। ২০১৭ সালে কাতারের সঙ্গে সৌদির ব্যাপক বিবাদ হয়েছিল। সেই বিবাদের জেরে দোহার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ছিন্ন করেছিল সৌদি। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২১ সালে দুই দেশের মধ্যেকার শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করে। ওই বছরই কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে সৌদি ও কাতার। এই সম্পর্ককে আরও দৃঢ় ভিত্তি দেয় দোহায় মোহাম্মদ বিন সালমানের সফর। ২০২১ সালে কাতারে নিজের প্রথম সফরে গিয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স।

সূত্র : আলজাজিরা

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।