রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হলো ‘বিগ বস ১৯’, কত টাকা পেলেন বিজয়ী

প্রকাশিত - ০৮ ডিসেম্বর, ২০২৫   ০৬:০৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯-এর শিরোপা জিতলেন গৌরব খান্না। দীর্ঘ কয়েক সপ্তাহের প্রতিযোগিতা ও নানা নাটকীয়তা শেষে গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীর ট্রফি নিজের করে নেন তিনি; পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি ৫০ লাখ রুপি জিতেছেন এই অভিনেতা। রোববার রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো সালমান খান সঞ্চালিত বিগ বসের এবারের আসরের। চূড়ান্ত পর্বে পাঁচজন প্রতিযোগীর মধ্যে লড়াই হয়। তারা হলেন- আমাল মালিক, তানিয়া মিত্তাল, গৌরব খান্না, প্রণীত মোরে এবং ফারহানা ভাট। দর্শকদের ভোট এবং ঘরের ভেতরের কঠিন সব টাস্ক মোকাবিলা করে তারা ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। তবে শেষ হাসি হাসলেন গৌরব। অন্যদিকে ফারহানা ভাট প্রথম রানার-আপ নির্বাচিত হয়েছেন।

ফাইনালের রাতটি ছিল তারকাদের উপস্থিতিতে ভরপুর। নতুন সিনেমা ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’-র প্রচারে মঞ্চে হাজির ছিলেন কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডে। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানি লিওন, করণ কুন্দ্রা এবং ভোজপুরি সুপারস্টার পবন সিং। পারফরম্যান্স ও আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পূর্ণতা পায়। বিগ বস ভারতের অন্যতম বিতর্কিত ও জনপ্রিয় রিয়্যালিটি শো হিসেবে পরিচিত। এই শো-তে প্রতিযোগীদের একটি আবদ্ধ ঘরে নির্দিষ্ট সময় কাটাতে হয় এবং প্রতি সপ্তাহে দর্শকদের ভোটের ভিত্তিতে কেউ না কেউ বাদ পড়েন। এর আগের সিজনগুলোতে মুনাওয়ার ফারুকি, তেজস্বী প্রকাশ, দীপিকা কক্কর এবং সিদ্ধার্থ শুক্লার মতো তারকারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।