রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেকে ‘সৌভাগ্যবতী’ বললেন ঋতুপর্ণা

প্রকাশিত - ০৮ ডিসেম্বর, ২০২৫   ০৫:৫১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর ৮১ বছর বয়সে পদার্পণ করেছেন। এই বয়সেও তার সৌন্দর্য এতটুকু ম্লান হয়নি, যা আজও অনেকের কাছে ঈর্ষণীয়। শর্মিলা ঠাকুর শুধুমাত্র বলিউডেই নয়, টলিউডের একাধিক ছবিতেও কাজ করেছেন। এই বছরই মুক্তি পাওয়া 'পুরাতন' ছবিতে তিনি অভিনয় করেছেন, যেখানে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণা বিভিন্ন সাক্ষাৎকারে বারবার বলেছেন, এই সুযোগ তার কাছে কতটা বড় এবং গুরুত্বপূর্ণ। 

এবার তার সেই প্রিয় সহকর্মীকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানালেন ঋতুপর্ণা। শর্মিলা ঠাকুরের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে ঋতুপর্ণা সেনগুপ্ত লেখেন, ‘'পুরাতন' ছবির সেটের একটি মুহূর্ত। আমাদের সব থেকে প্রিয় নায়িকা শর্মিলা ঠাকুরকে জানাই শুভ জন্মদিন।’  ‘আপনার অসামান্য সৌন্দর্য, ভালোবাসা এবং স্নেহ চিরকাল আমার স্মৃতিতে অমলিন থাকবে। আপনার দীর্ঘ কর্মজীবন আমাদের সকলের কাছেই এক বিশাল অনুপ্রেরণা।’ তার কথায়, ‘আপনার মার্জিত ব্যবহার এবং অসামান্য ধৈর্য আমাদের সবার কাছে শিক্ষণীয়। আপনার সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই গর্বিত এবং নিজেকে সৌভাগ্যবতী মনে করি। আপনার শুভ জন্মদিন আরও শুভ হোক সেই কামনাই করি। সকলের সঙ্গে অনেক অনেক ভালো থাকুন।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।