রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলে টেকনিক্যাল কমিটিতে সাইমন টাফেল

প্রকাশিত - ০৮ ডিসেম্বর, ২০২৫   ০৪:২৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বিপিএলের আসন্ন ১২তম আসরে অংশ নিচ্ছে ৬টি ফ্র্যাঞ্চাইজি। যার মধ্যে নতুন মালিকানায় এসেছে চট্টগ্রাম রয়েলসসহ আরও তিন ফ্র্যাঞ্চাইজি। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির ম্যানেজার এবং মেন্টর হিসেবে কদিন আগে হাবিবুল বাশার সুমনকে নিয়োগ দিয়েছিল তারা। তবে বিপিএলের আসন্ন আসরে টেকনিক্যাল কমিটির দায়িত্ব নিতেই চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব ছেড়েছেন তিনি। বাশার ছাড়াও এবারের বিপিএলে টেকনিক্যাল কমিটিতে রয়েছেন এস এম রকিবুল হাসান ও অভি আনোয়ার। সাবেক এলিট আম্পায়ার সাইমন টাফেলও রয়েছেন বিপিএলের টেকনিক্যাল কমিটিতে। 

এদিকে ধারাভাষ্য প্যানেলেও থাকছে বড়। পাকিস্তান থেকে আসছেন রমিজ রাজা ও ওয়াকার ইউনুস। থাকছেন মাইকেল গফ, ড্যানি মরিসনও। পাশাপাশি দলগুলোর কোচিং প্যানেলও চূড়ান্ত। চট্টগ্রাম দলের প্রধান কোচ হিসেবে থাকছেন মমিনুল হক। এ ছাড়া দলটির কোচিং প্যানেলে আরও রয়েছেন নাজমুল হোসেন মিলন এবং আশরাফুল ইসলাম জিকো।  রংপুর কোচিং স্টাফে প্রধান কোচ হিসেবে আছেন মিকি আর্থার, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল, ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস ও স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক। রাজশাহী দলের প্রধান কোচ হিসেবে রয়েছেন হান্নান সরকার। ঢাকা ক্যাপিটালসের কোচ টবি রাদারফোর্ড। অন্যদিকে সিলেটের প্রধান কোচের দায়িত্বে আছেন সোহেল ইসলাম। নোয়াখালীর দায়িত্বে খালেদ মাহমুদ সুজন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।