রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য

প্রকাশিত - ০৮ ডিসেম্বর, ২০২৫   ১২:১৯ এএম
webnews24

২৪ঘণ্টা  অণলাইন : ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে পণ্য রফতানিতে বাংলাদেশের জন্য শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এইচএসবিসি এক্সপোর্ট এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

সারাহ কুক বলেন, ২০২৯ সালের পরও বাংলাদেশ থেকে রপ্তানিকৃত তৈরি পোশাকসহ প্রায় ৯২ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্তভাবে প্রবেশ করবে। এটি বাংলাদেশের রপ্তানি খাতের বৈচিত্র্য ও স্থিতিশীলতা বাড়াতে সহায়তা করবে।তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত প্রমাণ করে যে যুক্তরাজ্য দীর্ঘ মেয়াদে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে আগ্রহী। দুই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।