রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বছর শেষে তানজিকার জোড়া ফিল্ম

প্রকাশিত - ০৭ ডিসেম্বর, ২০২৫   ১১:৩৩ পিএম
webnews24

২৪ঘণ্টা  অণলাইন : বছর শেষে দর্শকদের জন্য দারুণ চমক নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী তানজিকা আমিন। আশফাক নিপুণের প্রশংসিত ওয়েব সিরিজ ‘মহানগর টু’-এ অভিনয়ের পর থেকেই আলোচনায় আছেন তিনি। সেই ধারাবাহিকতায় ডিসেম্বরেই দুটি ভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত দুই ওয়েব ফিল্ম—‘ডিমলাইট’ ও ‘অমীমাংসিত’। 

মুক্তির আগেই দু’টি কনটেন্ট ঘিরে দর্শক ও সমালোচকদের প্রত্যাশা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নিজেও বেশ উচ্ছ্বসিত তানজিকা। এ অভিনেত্রী বলেন, “বছরের শেষ মাসে দুটি ওয়েব ফিল্ম একসঙ্গে মুক্তি পাওয়া সত্যিই আনন্দের। দুটি কাজেই সম্পূর্ণ ভিন্ন চরিত্রে অভিনয় করেছি। দর্শক কীভাবে গ্রহণ করবেন, সেটাই এখন দেখার বিষয়।” 

‘ডিমলাইট’-এ তানজিকাকে দেখা যাবে মধ্যবিত্ত পরিবারের এক গৃহিণীর ভূমিকায়। মিডলাইফ ক্রাইসিসকে কেন্দ্র করে নির্মিত এ গল্পে তার চরিত্রের নাম তানিয়া, আর স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। আগামী ১১ ডিসেম্বর এটি মুক্তি পাবে চরকিতে। 

সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী পরিচালিত ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন দুই বছর আগে। সেন্সর জটিলতার কারণে দীর্ঘদিন আটকে থাকলেও এই ডিসেম্বরেই এটি আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে। এখানে তানজিকা হাজির হচ্ছেন একজন সাংবাদিকের চরিত্রে; তার স্বামীর ভূমিকায় রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। 

গল্পের কেন্দ্রবিন্দু এক রাতে সাংবাদিক দম্পতির খুন হওয়া এবং সেই হত্যার রহস্য উদঘাটন। চরিত্রটি নিয়ে তানজিকা বলেন, “সাংবাদিক চরিত্রে অভিনয় করা বেশ চ্যালেঞ্জিং ছিল। কারণ চরিত্রটি প্রতিষ্ঠিত, আর দর্শকের প্রত্যাশাও অনেক বেশি। ভয় অবশ্য আছে, তবে আত্মবিশ্বাসও আছে। কারণ পুরো টিমই আন্তরিকতার সঙ্গে কাজটি করেছে। আশা করছি, দর্শকের প্রত্যাশা পূরণ করবে।” 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।