রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাস্টিন ট্রুডোর সঙ্গে ঘনিষ্ঠ ছবি প্রকাশ কেটি পেরির, তোলপাড় নেটমাধ্যম

প্রকাশিত - ০৭ ডিসেম্বর, ২০২৫   ০৬:৪৭ পিএম
webnews24

২৪ ঘণ্টাঅনলাইন : প্রেমের গুঞ্জন তো ছিলই, পড়েছে আনুষ্ঠানিক সিলমোহরও। কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আর মার্কিন পপ সেনসেশন কেটি পেরি- রাজনীতি আর বিনোদন দুনিয়ার দুই মেরুর দুই বাসিন্দা এখন এক সুতোয় গাঁথা। এতদিন যা ছিল শুধুই ‘গুঞ্জন’, জাপান সফরে তা প্রকাশ্য পেল পূর্ণাঙ্গ প্রেম হয়েই! সদ্যই জাপান সফরে যান কেটি-ট্রুডো জুটি। সেদেশের প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ট্রুডো; সঙ্গী হিসেবে নেন কেটিকে। আর তা প্রকাশ হতেই আলোচনা তুঙ্গে ওঠে। সেদিন কেটির সঙ্গে প্রেমের প্রথম সিলমোহর দেন ট্রুডো নিজে। মাঝে কেটে গেল দুটো দিন। এখনও জাপান সফরেই এই জুটি। তাদের সম্পর্ক নিয়ে তীব্র আলোচনার মধ্যে আগুনে ঘি ঢাললেন গায়িকা; জাপান সফরের একগুচ্ছ ছবি প্রকাশ করলেন; যেখানে ট্রুডোর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা মেলে গায়িকাকে। কেটির এই ছবিগুলো প্রকাশ হওয়ার পর ভক্তদের চোখ কপালে ওঠার জোগাড়। তাতে দেখা যায়, ট্রুডোর সঙ্গে একদম গালে গাল ঠেকানো ঘনিষ্ঠ ছবি! যা রীতিমতো নেটদুনিয়ায় ঝড় তোলে।

ছবিতে দেখা যায়, জাস্টিন ট্রুডোর সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন কেটি। একটি ছবিতে দুজনে গাল ঘেঁষে সেলফি তুলেছেন, যেখানে দুজনের চোখেমুখেই উপচে পড়ছে নতুন সম্পর্কের উচ্ছ্বাস। আরেকটি ফ্রেমে দেখা যায়, নিভৃতে খাবার উপভোগ করছেন এই জুটি। ক্যাপশনে কেটি লিখেছেন, ‘টোকিও টাইম অন ট্যুর অ্যান্ড মোর’। অর্থাৎ, সফরের আনন্দ যে শুধুই ভ্রমণে সীমাবদ্ধ ছিল না, তা বুঝিয়ে দিলেন স্পষ্টভাবেই। এমন অবস্থায় কেটি-ট্রুডোকে দেখে মন্তব্যের ঘরে ভক্তদের উচ্ছ্বাস আর বিস্ময়ের বাঁধ ভেঙেছে। রাজনীতি আর গ্ল্যামার ওয়ার্ল্ডের এই মেলবন্ধন যেন নেটিজেনদের কাছে এক বড় চমক- তা বলার বাকি রাখে না। কেটি-ট্রুডোর এই প্রেমের চিত্রনাট্য অবশ্য কিছুটা আগেই লেখা হয়েছিল। বছর জুড়েই তাদের দেখা গেছে সন্দেহজনক পরিস্থিতিতে যা তাদের প্রেম গুঞ্জনের মাত্রা বাড়িয়ে দেয়।   এবার সেই জল্পনাকেই বাস্তবে রূপ দিল তাদের এই জাপান সফর।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।