রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাজল-টুইঙ্কেলের কাছে ক্ষমা চেয়ে প্রায়শ্চিত্ত করলেন শাহরুখ!

প্রকাশিত - ০৭ ডিসেম্বর, ২০২৫   ০৬:৪৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: বলিউডের কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ শোতে এখনও অতিথি হিসেবে হাজির হননি শাহরুখ খান। এজন্য ভক্তদের প্রশ্নের মুখে পড়েছিলেন বাদশা। এবার নিজেই কারণ জানালেন এবং রসিক ভঙ্গিতে ক্ষমাও চাইলেন দুই সহশিল্পীর কাছে। মূলত, এই টক শোতে অতিথি না হওয়ার পেছনের কারণ ফাঁস করলেন স্বয়ং শাহরুখ খান। সম্প্রতি এক পডকাস্টারের প্রশ্নের মুখে পড়ে শাহরুখ খান জানান, টক শোয়ে যেতে না পারায় তার খারাপ লেগেছে। তবে তিনি বর্তমানে নতুন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে খুবই ব্যস্ত। এর পাশাপাশি মাঝখানে হাতে চোট পাওয়ায় তিনি সময় বের করতে পারেননি।

এছাড়াও বাদশার আপত্তি ছিল অন্য বিষয়ে! মজা করে বলেন, ‘আমি যেতে চেয়েছিলাম, কিন্তু ওই খাবার খাওয়ার ঝামেলা আছে ওখানে; কারণ ওদের শোয়ে প্রচুর খাবার থাকে।’ শাহরুখ আরও যোগ করেন, ‘না যাওয়ার জন্য কাজল-টুইঙ্কেলের কাছে ক্ষমা চাইছি। আমার সত্যিই যাওয়া উচিত ছিল। তবে নিজে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও প্রায়শ্চিত্ত করার জন্য আমি প্রতিটা পর্ব দেখেছি।’ কাজল ও টুইঙ্কেলের এই শো তাদের বিতর্কিত মন্তব্যের কারণে শুরু থেকেই আলোচনায় রয়েছে। কখনও দাম্পত্যের মেয়াদ থাকা নিয়ে, আবার কখনও স্বামীদের পরকীয়ায় সমর্থন করে বিতর্কের জন্ম দিয়েছেন দুই সঞ্চালিকা। এমন বিতর্ক সত্ত্বেও শাহরুখ খান যে শোয়ের প্রতি আগ্রহী, তা তার কথায় স্পষ্ট। উল্লেখ্য, সম্প্রতি লন্ডনে শাহরুখ-কাজল অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র রাজ-সিমরনের আদলে ব্রোঞ্জের মূর্তি উদ্বোধন হয়। সেই প্রেক্ষাপটেই দুই বন্ধুর এই আড্ডাটি জমে ওঠে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।