রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘অভিযোগ করার আগে ভালো করে দেখে নিন’

প্রকাশিত - ০৭ ডিসেম্বর, ২০২৫   ০৬:২৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াত বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করেন। তবে এবার তিনি বিতর্কে জড়ালেন পরিবেশ দূষণের অভিযোগ নিয়ে। সম্প্রতি বারাণসী সফরে গিয়ে রাস্তায় চাট (টিকিয়া-ছোলা) খাওয়ার একটি ছবি ও ভিডিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন কঙ্গনা।  আর সেই ঝলক প্রকাশ্যে আসার পরই নেটিজেনদের একাংশ অভিযোগ তোলে খাওয়া শেষে এঁটো প্লেটটি নাকি রাস্তায় ছুড়ে ফেলে পরিবেশ নোংরা করেছেন এই অভিনেত্রী। ভারতের পবিত্র নগরীতে এমন 'দায়িত্বজ্ঞানহীন' আচরণের জন্য কঙ্গনাকে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়।

সোশ্যাল মিডিয়ায় সেই ছবিগুলোর কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করে তিনি দেখিয়েছেন যে, যেখানে দাঁড়িয়ে তিনি খাবার খাচ্ছিলেন, ঠিক সেখানেই তার পায়ের কাছে আবর্জনা ফেলার একটি পাত্র বা ডাস্টবিন রাখা ছিল। কঙ্গনার দাবি, তিনি তার এঁটো প্লেটটি নির্দিষ্ট সেই পাত্রেই ফেলেছেন, রাস্তায় নয়। এরপরেই অভিনেত্রী কঠোর ভাষায় অভিযোগকারীদের এক হাত নেন। তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘মিথ্যা অভিযোগ করার আগে চারপাশ ভালো করে দেখে নিন। যাতে আপনাদের অভিযোগ মিথ্যা প্রমাণিত না হয়। বারাণসী কেন, আমি কোনও শহরকেই আবর্জনা ফেলে নোংরা করি না।’ যদিও অভিনেত্রীর এই পাল্টা জবাবে বিতর্ক থামেনি। পাল্টা কটাক্ষ করে নেটিজেনদের কেউ কেউ বলছেন, কঙ্গনাকে হেয় করার জন্যই হয়তো প্রথমে ইচ্ছাকৃতভাবে আবর্জনা ফেলার পাত্রটিকে দেখানো হয়নি। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।