রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার হামলায় ইউক্রেনের জ্বালানি স্থাপনায় তাপ ও পানি সরবরাহ বন্ধ

প্রকাশিত - ০৭ ডিসেম্বর, ২০২৫   ০৫:৫১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ইউক্রেনে শুক্রবার রাতভর জ্বালানি, রেলপথ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।শনিবার ইউক্রেন জানিয়েছে, হামলায় হাজার হাজার পরিবারের এই শীতের জন্য জরুরি তাপ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সর্বশেষ এই বিমান হামলা এমন সময়ে করা হলো, যখন ইউক্রেনীয় আলোচকরা টানা তৃতীয় দিনের মতো ফ্লোরিডায় মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন। আলোচনায় প্রায় চার বছর ধরে চলা যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্র প্রণীত পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে। কিয়েভ বিমানবাহিনী জানিয়েছে, রাতভর ইউক্রেনে ৬৫৩টি ড্রোন এবং ৫১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যমে বলেন, ‘এই হামলার প্রধান লক্ষ্য ছিল আবারও জ্বালানি স্থাপনাগুলো। রাশিয়ার উদ্দেশ্য হলো লাখ লাখ ইউক্রেনীয়কে দুর্ভোগে ফেলা।’ তিনি আরও জানান, একটি রুশ ড্রোন হামলায় কিয়েভের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৭০ কিলোমিটার দূরের ফাস্তিভ শহরের প্রধান রেলস্টেশন ভবন পুড়ে গেছে। ইউক্রেনের রাষ্ট্রীয় রেল জানিয়েছে, কোনো প্রাণহানি ঘটেনি, তবে শহরতলির ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। কিয়েভ কর্মকর্তারা জানান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় চেরনিগিভ, জাপোরিঝিয়া, লভিভ ও দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনর্গঠন মন্ত্রী ওলেক্সি কুলেবা জানান, ওডেসা অঞ্চলে ৯ হাজার ৫০০ গ্রাহক তাপ সরবরাহ থেকে বিচ্ছিন্ন রয়েছেন এবং ৩৪ হাজার গ্রাহক পানি সরবরাহ থেকে বঞ্চিত রয়েছেন।  প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেনকো এক্স-এ জানান, হামলার পর জরুরি সমন্বয় সভা আহ্বান করা হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।