রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার অপু বিশ্বাসের নায়ক সজল

প্রকাশিত - ০৬ ডিসেম্বর, ২০২৫   ১১:০২ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : কয়েক দিন আগেই শবনম বুবলীর সঙ্গে সরকারি অনুদানের সিনেমা ‘শাপলা শালুক’–এর শুটিং শেষ করেছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। রাশেদা আক্তার লাজুক পরিচালিত সেই সিনেমার পর এবার তিনি যুক্ত হলেন নতুন আরেক প্রজেক্টে। নতুন এ সিনেমার নাম ‘দুর্বার’, আর এতে সজলের নায়িকা হচ্ছেন ঢালিউড তারকা অপু বিশ্বাস।

আসছে ১৬ ডিসেম্বর শুরু হবে ‘দুর্বার’-এর শুটিং। সিনেমাটি পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। নির্মাতা ফুয়াদ জানান, “দুর্বার’ হবে থ্রিলার ও মার্ডার–মিস্ট্রি ঘরানার সিনেমা। তবে এখনই গল্পের বিস্তারিত জানাতে চান না তিনি। তার লক্ষ্য—১৬ ডিসেম্বর থেকে একটানা শুটিং করে সিনেমাটির দৃশ্যধারণ সম্পন্ন করা। এতে আরও অভিনয় করছেন জান্নাতুল নূর, সানজু জনসহ আরও কয়েকজন।”

শোনা যাচ্ছে, আগামী বছর কোরবানির ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে নির্মাতার ভাষায়, “আগে সিনেমার কাজ ভালোভাবে শেষ করতে চাই। তারপরই মুক্তির তারিখ ঘোষণা করব। ইচ্ছা আছে কোনো উৎসবে মুক্তি দেওয়ার, কিন্তু তাড়াহুড়ো করতে চাই না। দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দেওয়াই মূল লক্ষ্য।”

ইতোমধ্যে ‘দুর্বার’-এর অভিনয়শিল্পীরা রিহার্সালে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পুরো প্রস্তুতি নিয়েই ক্যামেরার সামনে দাঁড়াতে চান সজল ও অপু। শুটিং শুরুর আগে ১৪ ডিসেম্বর তাঁদের আনুষ্ঠানিক ফটোশুট হবে।সিনেমার পাশাপাশি ডাবিং শিল্পী হিসেবেও বেশ ব্যস্ত সময় পার করছেন সজল। বর্তমানে তিনি একাধিক বিদেশি সিরিয়ালের ডাবিংয়ের কাজ করছেন, যা করতে পেরে তিনি বেশ উপভোগ করছেন বলে জানিয়েছেন।অন্যদিকে, সম্প্রতি জানা গেছে অপু বিশ্বাস আরেক নতুন সিনেমায় অভিনয় করছেন—বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’। এতে তার নায়ক আদর আজাদ। ‘দুর্বার’ শেষ করেই ‘সিক্রেট’-এর শুটিং শুরু করবেন তিনি।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।