রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তলসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশিত - ০৬ ডিসেম্বর, ২০২৫   ০৭:৫৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন– মো. মিলন হোসেন (৩৯) ও মো. শামিল ওরফে শামিল হোসাইন (২২)। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তলসহ তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (৬ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোয়েন্দা ওয়ারী বিভাগ ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গতকাল সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সেখানে মহাসড়কের উপর কয়েকজন অবৈধ অস্ত্রধারী লোক অবস্থান করছে। ঐ সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বিকেল আনুমানিক ৪টা ২৫ মিনিটে সেখানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি মোটর সাইকেলে বসে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টার সময় ডিবি পুলিশ মো. মিলন হোসেন ও মো. শামিল ওরফে শামিল হোসাইনকে গ্রেপ্তার করে। তিনি বলেন, গ্রেপ্তারদের দেহ তল্লাশি করে তাদের কোমরের পেছনে লুকায়িত দুইটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।এ ছাড়া তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।