রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমা চাইলেন স্বস্তিকা

প্রকাশিত - ০৬ ডিসেম্বর, ২০২৫   ০৭:৪৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : স্বস্তিকা দত্ত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লাইভ সেশনে এসে দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন। ধারাবাহিকের একটি দৃশ্যে ব্ল্যাকবোর্ডে গুরুত্বপূর্ণ শব্দ 'Knowledge'-এর বানান ভুল লেখা নিয়ে সমালোচনার ঝড় উঠলে এই পদক্ষেপ নেন তিনি। ভাইরাল হওয়া ক্লিপটিতে দেখা যায়, শিক্ষামূলক প্রেক্ষাপটের এই ধারাবাহিকে 'Knowledge' বানান লিখতে গিয়ে ভুল করে 'd' অক্ষরটি বাদ দেওয়া হয়েছে, ফলে বানানটি হয়েছে 'Knowlege'। শিক্ষিকার চরিত্রে থাকা স্বস্তিকার হাতেই এই ভুল হয়েছে, যা নিয়ে দর্শকরা শুরু থেকেই তীব্র ট্রোলিং শুরু করেন। অনেকে শিল্পীদের শিক্ষার মান নিয়েও প্রশ্ন তোলেন।

পরিস্থিতি সামাল দিতে অবশেষে অভিনেত্রী স্বস্তিকা দত্ত  লাইভে এসে ভুল স্বীকার করেন। তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ আমার দোষ, সেই ভুল স্বীকার আমরা করে নিচ্ছি। ২১ মিনিটের পর্বের জন্য যে পরিমাণ কাজের ব্যস্ততা থাকে, তাতে এমন ছোট ভুল হয়ে যায়। তবে ভুলটা ভুলই, এর কোনো ক্ষমা হয় না।’ স্বস্তিকা জানান, তাড়াহুড়োর মধ্যে ব্ল্যাকবোর্ডে লিখতে গিয়ে তিনি ভুলটি করেছেন। তিনি হাত জোড় করে এবং কান ধরে ক্ষমা চেয়ে বলেন, ‘সকলে আমাদেরকে যতটা অশিক্ষিত ভাবছেন, আমরা ততটাও অশিক্ষিত নই।’ শিক্ষিকা বিদ্যা ব্যানার্জির উদাহরণ টেনে তিনি বলেন, ভুল করলে শাস্তি নিতে হয়, তাই তিনি ক্ষমা চাইছেন। টিম অক্লান্ত পরিশ্রম করছে। এই ছোট ভুলের জন্য ট্রোলিং না করার জন্য তিনি দর্শকদের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, মাত্র কয়েক দিনের মধ্যেই ধারাবাহিকটি টিআরপি চার্টে চ্যানেল টপার হয়েছে, যা দর্শকদের ভালোবাসার ফল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।