রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখপুত্র আরিয়ানের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রকাশিত - ০৬ ডিসেম্বর, ২০২৫   ০৭:৩৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ফের আইনি ঝামেলায় জড়িয়েছেন বলিউড কিং শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। ব্যাঙ্গালুরুর একটি নাইটক্লাবে অশালীন অঙ্গভঙ্গি (মধ্যমা প্রদর্শন) করার অভিযোগে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় খুব শিগগিরই পুলিশি জেরার মুখে পড়তে হতে পারে শাহরুখপুত্রকে।  ভারতীয় গণমাধ্যম এএনআই সূত্রে খবর, আরিয়ান খানের বিরুদ্ধে ব্যাঙ্গালুরুর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন আইনজীবী ওয়াইজ হুসেইন। শুধু তাই নয়, অশালীন অঙ্গভঙ্গির বিষয়টি উল্লেখ করে কর্ণাটকের রাজ্য মহিলা কমিশনেও অভিযোগ জমা পড়েছে।

ওই আইনজীবীর দাবি, আরিয়ানের মধ্যমা প্রদর্শন করার কারণে সেই রাতে ওই পার্টিতে উপস্থিত থাকা বহু নারী অপমানিত বোধ করেছেন। পুলিশের কাছে তিনি বাদশাপুত্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধও জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর বন্ধুবান্ধবদের সঙ্গে আরিয়ান ব্যাঙ্গালুরুর ওই নাইটক্লাবে উপস্থিত হন। এ সময় তার সঙ্গে ছিলেন কর্ণাটকের মন্ত্রী জমির আহমেদের পুত্র জায়েদ খান এবং স্থানীয় বিধায়ক এনএ হ্যারিসের পুত্র মোহাম্মদ নালাপদ। 

ক্লাবে উপস্থিত অতিথিদের উল্লাস দেখে আরিয়ান তখন বারান্দায় দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে মধ্যমা প্রদর্শন করেন। এই মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়ে দ্রুত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওটি দেখে ব্যাঙ্গালুরুর বাসিন্দাদের একাংশ সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। সেই প্রেক্ষিতেই এবার থানায় অভিযোগ জমা পড়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।