২৪ ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ব্যক্তিগত জীবন এবং শারীরিক গঠন নিয়ে নেটিজেনদের সমালোচনার মুখে প্রায়ই পড়েছেন। বিশেষ করে, মুসলিম ছেলে জাহির ইকবালকে বিয়ে করার পর তাকে বহু ট্রল এবং কটু কথা শুনতে হয়েছে। তবে এসব পরিস্থিতিতে তিনি কীভাবে নিজেকে সামলান, সে বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন এই অভিনেত্রী। সোহা আলি খানের একটি পডকাস্ট অনুষ্ঠানে এসে সোনাক্ষী সিনহা তার বিয়ে নিয়ে হওয়ার পর সমালোচনা প্রসঙ্গে কথা বলেন।
অভিনেত্রী জানান, যারা তার জীবন নিয়ে এত আগ্রহ প্রকাশ করছেন তাদের তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। তিনি বলেন, ‘যারা আমার জীবন নিয়ে এত আগ্রহ প্রকাশ করছেন, তাদের আমি ব্যক্তিগত ভাবে চিনি না, জানি না। আমি এই পৃথিবীর প্রথম কিংবা শেষ মেয়ে নই, যে ভিন্নধর্মে বিয়ে করেছে।’ তার কথায়, ‘একজন পরিণত নারী তার জীবনের সিদ্ধান্ত নিয়েছে। এতে অসুবিধা কিসের আমি বুঝি না! আমি এত বাজে মন্তব্য দেখেছি, যে বিয়ের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য বিভাগটা বন্ধ করে রেখেছিলাম। অনেক অচেনা ‘হ্যান্ডল’কে আমি ব্লক করতেও বাধ্য হই।’
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।