রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মার্ডার-মিস্ট্রি সিনেমায় সজলের নায়িকা অপু

প্রকাশিত - ০৬ ডিসেম্বর, ২০২৫   ০৭:২৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস নতুন একটি সিনেমায় যুক্ত হলেন। ‘দুর্বার’ নামের এই সিনেমায় তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজলকে। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে সিনেমাটির শুটিং- এমনই খবর মিলল।  কামরুল হাসান ফুয়াদ পরিচালিত এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন সজল ও অপু বিশ্বাস। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এ প্রসঙ্গে নির্মাতা ফুয়াদ গণমাধ্যমে জানিয়েছেন, ‘দুর্বার’ একটি থ্রিলার ও মার্ডার-মিস্ট্রি ঘরানার সিনেমা। তবে এখনই গল্পের বিস্তারিত জানাতে নারাজ তিনি। নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর থেকে একটানা শুটিং করে সিনেমাটির দৃশ্যধারণ শেষ করা হবে। 

জানা গেছে, পুরোদমে চলছে প্রস্তুতি শুটিং ফ্লোরে যাওয়ার আগে কোনো খামতি রাখতে চান না শিল্পীরা। তাই সজল ও অপু বিশ্বাসসহ অন্য কলাকুশলীরা বর্তমানে রিহার্সালে ব্যস্ত সময় পার করছেন। মূল শুটিং শুরুর আগে আগামী ১৪ ডিসেম্বর তাদের নিয়ে একটি আনুষ্ঠানিক ফটোশুট করা হবে বলে শোনা যাচ্ছে। এই সিনেমায় অপু ও সজল ছাড়াও অভিনয় করছেন জান্নাতুল নূর, সানজু জনসহ আরও কয়েকজন। সবকিছু ঠিক থাকলে আগামী বছর কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অপু-সজল জুটির ‘দুর্বার’। এদিকে, ‘দুর্বার’ ছাড়াও অপু বিশ্বাসের হাতে রয়েছে আরও নতুন কাজ। বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, যেখানে তার নায়ক আদর আজাদ। ‘দুর্বার’-এর কাজ শেষ করেই তিনি ‘সিক্রেট’-এর শুটিংয়ে যোগ দেবেন বলে জানা গেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।