রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের নতুন নিয়মে আইপিএল নিলামে আটকে যাবে বিদেশি ক্রিকেটাররা

প্রকাশিত - ০৬ ডিসেম্বর, ২০২৫   ০৬:০৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আসন্ন আইপিএলের মিনি নিলাম নিয়ে উন্মাদনা তুঙ্গে উঠতে শুরু করেছে। আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসবে খেলোয়াড় বিকিকিনির জমকালো এই অনুষ্ঠান। এবারের নিলামে স্লট আছে ৭৭টি। যার মধ্যে বিদেশিদের জায়গা রয়েছে ৩১টি (IPL 2026 auction)।  আসন্ন মিনি নিলাম টেবিলে অনেক বিদেশি ক্রিকেটারদের নিয়েই ঝড় উঠতে পারে। কিন্তু যতই দাম উঠুক না কেন, বিদেশিরা চাইলেই যত ইচ্ছা টাকা পকেটে ভরতে পারবে না। সেই নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। এবারের আইপিএল মিনি নিলামের জন্য নাম লিখিয়েছেন মোট ১৩৫৫ জন ক্রিকেটার। ১৪টি দেশ থেকে ক্রিকেটাররা আছেন এই তালিকায়। ২ কোটি টাকা মূল্যে যে ৪৫ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন, তার মধ্যে ৪৩ জন বিদেশি। 

বিদেশিদের মধ্যে উল্লেখ্যযোগ্য নাম ক্যামেরন গ্রিন, মুস্তাফিজুর রহমান, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, মাথিসা পাথিরানা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ডেভিড মিলার ও লুঙ্গি এনগিডি প্রমুখ। এর মধ্যে অজি ব্যাটার ক্যামেরন গ্রিনকে নিয়ে নিলাম টেবিলে ঝড় উঠার আভাস পাওয়া গেছে। কলকাতা নাইট রাইডার্সের হাতে আছে ৬৪.৩ কোটি রুপি রয়েছে। ফলে তাদেরকেই অজি অলরাউন্ডারকে কেনার দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে। কিন্তু ১৮ কোটির বেশি দাম উঠবে না তার মতো বিদেশিদের জন্য। কিংবা দাম উঠলেও ১৮ কোটি টাকার বেশি বেতন পাবেন না। আইপিএলের নতুন নিয়ম বলছে, সর্বোচ্চ রিটেনশন মূল্য (১৮ কোটি টাকা) যত টাকা, মিনি নিলামে তার চেয়ে বেশি টাকা কোনও বিদেশির দর উঠবে না। যদি মহানিলামে সর্বোচ্চ মূল্য ২০ কোটি টাকাও ওঠে, তাহলেও সীমারেখা হবে ১৮ কোটি টাকা। যদি বেশি টাকা ওঠে, তাহলে অতিরিক্ত টাকা বিসিসিআই প্লেয়ারদের উন্নয়নের খাতে খরচ করবে। উল্লেখ্য, ২০২৩-র মিনি নিলামে মিচেল স্টার্ক ২৪.৭৫ কোটি ও প্যাট কামিন্স ২০.৫ কোটি টাকা পেয়েছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।